মনির হোসেন ঢাকা প্রতিনিধি। ঢাকার ধামরাইয়ে এক কিশোরীকে কুপিয়ে হত্যা।বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২৬) পৌরসভার পশ্চিম লাকুরিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোরীর নাম নাহিদা আক্তার (১৫)। তিনি নূর হোসেন ও লিজা আক্তারের মেয়ে। তাদের বাড়ি ধামরাই উপজেলার পশ্চিম লাকুরিয়াপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, নাহিদা আক্তারকে বাড়ির ভাড়া বসতঘরে রেখে তার নানী দুধ আনতে বাইরে যান। প্রায় এক ঘণ্টা পর ফিরে এসে তিনি ঘরের দরজা খোলা দেখতে পান। পরে ভেতরে ঢুকে নাহিদাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় আশপাশের লোকজনের সহায়তায় দ্রুত তাকে গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে নাহিদা আক্তারের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।