মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।

ধর্মমন্ত্রীর উদ্যোগে শুরু হলো পান্নারপুল-কৃষ্ণপুর সড়কের উন্নয়নকাজ

মো: ইউনুছ মিয়া,  মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটাতে বহুল প্রতীক্ষিত পান্নারপুল-কৃষ্ণপুর সড়কের উন্নয়নকাজ শুরু হয়েছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন (কায়কোবাদ)’র উদ্যোগে ও প্রচেষ্টায় বুধবার (১৫ জুলাই) দুপুরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সড়কের নির্মাণ ও সংস্কারকাজের উদ্বোধন করা হয়।

দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় থাকায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চরম ভোগান্তির মধ্যে চলাচল করতে হতো। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যেত। উন্নয়নকাজ শুরু হওয়ায় এলাকাজুড়ে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।

উদ্বোধন শেষে সড়কের নির্মাণকাজ পরিদর্শন করেন উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ এবং উপ-সহকারী প্রকৌশলী রাসেল। এ সময় তারা নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দুলাল সরকার ও আবুল হাসান ছিটন, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুহুল আমিন সেন্টু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন, যুবদলের সদস্য মাসুম মুন্সি, বিএনপি নেতা শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ।

সংশ্লিষ্টদের মতে, সড়কটির উন্নয়নকাজ সম্পন্ন হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হবে। যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। স্থানীয়রা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং এলাকার সার্বিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা