শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় তরুণীর রহস্যজনক মৃত্যু: নতুন বাসা থেকে উদ্ধার, পাশে অস্থির দুই পোষা বিড়াল দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের জাগরণ, আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত * উখিয়া কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কেটে রাস্তা নির্মাণ ও স্থায়ী বসতি, স্থানীয়দের উদ্যোগ, ভবিষ্যৎ নিয়ে শষ্কা * মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি একটি মাইলফলক: ডিসি জাহিদ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত পরিবেশ ধ্বংসের মহোৎসব: তারাগঞ্জে সেই অবৈধ ‘ফুয়েল টেক’ বন্ধ ও জরিমানা চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা

দেশের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অ্যাসিস্ট্যান্ট এটর্নি জেনারেল মিনা বেগম মিনি

শেখ রিবণ রায়হান স্টাফ রিপোর্টার

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদিকা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উপদেষ্টা, অ্যাসিস্ট্যান্ট এটর্নি জেনারেল অব বাংলাদেশ মিনা বেগম মিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই ঈদ হোক সকল ভেদাভেদ ভুলে একে অপরের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার অনন্য সুযোগ।” তিনি আরও যোগ করেন, “সমাজে ন্যায়বিচার, সততা ও মানবিকতা প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমাদের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।” মিনা বেগম মিনি দেশবাসীর সার্বিক কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলকে স্বাস্থ্যবিধি মেনে আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান। শেষপর্যন্ত তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকলের সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধ জীবন কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা