সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। উখিয়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেপ্তার র‌্যাব-১৫-এর অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এক সাজাপ্রাপ্ত আসামি আটক গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

দূর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির টাকা বিতরণ

মোঃ ইসমাইল হোসেন নবী,সিনিয়র রিপোর্টার,রাজশাহী:

রাজশাহী দুর্গাপুর উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবন মান উন্নয়নে ২০২৫-২০২৬ অর্থ বছরের বরাদ্দকৃত শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

‎১৩ জুন শনিবার দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হল রুমে এ শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এই কার্যক্রমের উদ্বোধন করেন , এবং খেটে খাওয়া সাধারণ মানুষের  উদ্দেশ্যে  এমপি মহাদয় বক্তব্য রাখে বলে ,  সাধারণ কৃষক ও যুবসমাজকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে , তবেই আমাদের বাংলাদেশের দুর্ভোগ নিবিড় করা সম্ভব , এদের  প্রতি নজর রাখার জন্য প্রতিশ্রুতি জানান।

‎এবং উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-১/২০২৫-২৬ মৌসুমে গ্রীষ্মকালিন পেয়াঁজ, শীতকালিন পেয়াঁজ (কন্দ), রোপা আমন, মরিচ, ফল ও বৃক্ষের চারা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।

‎উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাশতুরা আমিনা এর সভাপতিত্বে, বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু , উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ রুহুল আমিন, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শামীম আহম্মেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটের (জাইকা) এম এ মতিন ,  উপজেলার কর্মকর্তা সহ
দুর্গাপুর উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের  সকল রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন।

‎এ সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে ৩ জন শিক্ষার্থীকে বাইসাইকেল, ২ টা সেলাই মেশিন, প্রাথমিক পর্যায়ের ১০  জনকে শিক্ষাবৃত্তি বাবদ তিন হাজার টাকা করে মোট ৩০ হাজার,  মাধ্যমিক পর্যায়ের ৬ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৪ জন শিক্ষার্থীকে ৭ হাজার করে মোট ২৮ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা