শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
নলডাঙ্গা পৌর ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হুইপ -দুলু পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে যুবক গ্রেফতার শিক্ষক কর্মচারী কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে ইউএনও ঝাড়ু হাতে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেন লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন পাবনায় এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে নকল দুধ তৈরির কারখানায় অভিযান, বিপুল পরিমাণ বিষাক্ত উপকরণ জব্দ ‎দূর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সাতক্ষীরায় যুবককে কুপিয়ে হত্যা তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৮ জন গ্রেফতার। নওগাঁর প্রতিশহরে রবীন্দ্রনাথের ১৬৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন—-?

‎দূর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

‎ মোঃ ইসমাইল হোসেন নবী,সিনিয়র রিপোর্টার রাজশাহী:

রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেছেন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ছাত্র-ছাত্রীদের মাঝে আরও অনুপ্রেরণা ও উৎসাহ জোগায়।

‎তিনি শিক্ষার্থীদের কেমন হলো উদ্দেশ্যে বলেন, শুধু ভালো ছাত্র/ ছাত্রী হলে হবে না মানবিক গুনসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। অত্র কলেজের সকল শিক্ষকগন যেসব বৈশিষ্ট্যের মাধ্যমে ছাত্র-ছাত্রীদেরকে পাঠদান পরিচালনা করছে তা আসলেই প্রশংসনীয়।

‎শনিবার (৯ মে) সকাল সাড়ে ১০ টায় রাজশাহী দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ডিগ্রী কলেজ কর্তৃক আয়োজিত কলেজ মাঠে এইচএসসি-২০২৫ পরিক্ষায় A+প্রাপ্ত ও উচ্চশিক্ষায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির সভাপতি সিরাজুল করিম ( সনু)এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু,
‎দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান( মন্টু), দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু ও সদস্য সচিব আহম্মেদ রেজাউল করিম স্বপন, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্তুজা, বেলপুকুরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব ও অত্র কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে, A+প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।



আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা