সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঐতিহ্য হারাচ্ছে গলাচিপা: এবার হচ্ছে না কাঙ্ক্ষিত বৈশাখী মেলা রাঙামাটিতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরাতে বিক্ষোভ সমাবেশে গোমস্তাপুরে জ্ঞানচক্র একাডেমি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। গাজীপুরে স্ত্রীর লাশ ঘরে রেখে তালাবন্ধ করে পালিয়েছেন স্বামী শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ছড়াল কক্সবাজার জেলা পুলিশ কুষ্টিয়ায় মাজার ভাঙচুরের পর অগ্নিসংযোগ পীর নিহত চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: সীমান্ত নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের ওপর জোর ঝিনাইদহে নবনিযুক্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত,

দূর্গাপুরে অতিরিক্ত মুল্যে জ্বালানি তেল বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা, মামলা দায়ের

মোঃ ইসমাইল হোসেন নবী সিনিয়র রিপোর্টার,রাজশাহী রাজশাহীর দূর্গাপুর উপজেলায় অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক জ্বালানি তেল বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানাসহ তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জানাগেছে, শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার আলিপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু। অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ মোবাইল কোর্টে দেখা যায়, এক বিক্রেতা সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করছেন। এ সময় প্রায় ৫০০ লিটার জ্বালানি তেল মজুদ অবস্থায় পাওয়া যায়। পরে ঘটনাস্থলেই উপস্থিত ক্রেতাদের মাঝে সেই তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। একই সঙ্গে অধিক মূল্যে তেল বিক্রি এবং সরকারি নির্দেশনা অমান্য করার দায়ে সংশ্লিষ্ট বিক্রেতাকে অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু বলেন, সরকার নির্ধারিত মূল্যের বাইরে জ্বালানি তেল কেউ বিক্রয় করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা