বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল টেকনাফের হোয়াইক্যং লম্বাবিলে পায়রা সার্ভিস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ সিলেট জেলা প্রশাসক মো: সারওয়ার আলম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে ইলিয়াস কোবরা জাতীয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবলে কৃতিত্ব, প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেল মঙ্গলসিকদার খেলাঘরের মাসুম চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সদস্য নির্বাচিত হলেন হারুয়ালছড়ির আকিব আসামী আবু তাহেরের ফাঁ,সির আ,দেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা, গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কেন্দ্রীয় শহীদ মিনার ঝিনাইদহ, নলডাঙ্গায় বৃক্ষরোপণ, কৃষি উপকরণ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়ক সামগ্রী বিতরন

দুর্গাপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পালিত

মোঃ ইসমাইল হোসেন নবী,সিনিয়র রিপোর্টার রাজশাহী:

মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ( বিএনপি) প্রতিষ্ঠাতা বাংলার রাখাল রাজা রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৫-তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ রবিবার (৩১শে মে) বিকাল- ৫ ঘটিকার সময় দুর্গাপুর ফাজিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দুর্গাপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু,
এছাড়াও উপজেলা বিএনপির সদস্য সচিব জুবায়েদ হোসেন , উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, পৌর বিএনপির সদস্য সচিব রেজাউল করিম স্বপন, দুর্গাপুর থানা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ বজলুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি আঃ আজিজ মন্ডল।

এছাড়াও উপস্থিত ছিলেন, ৪নং ইউপি সাবেক চেয়ারম্যান গোলাম সাকলাইন, ১নং নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম রেজা, ৩নং পানানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিন, বিএনপি নেতা গোলাম মোর্তুজা, পৌর যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক, কৃষক দলের দুর্গাপুর পৌরসভার সদস্য সচিব মহাইমেনুল হক রেন্টু, সাবেক যুবদলের সভাপতি শফিকুল ইসলাম আজম, দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের সভাপতি মাইনুল ইসলাম সহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি বলেন, দেশের উন্নয়ন ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন করে একটি সুন্দর গণতান্ত্রিক ও আধুনিক দেশ গঠন করতে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সকল নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা