সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
পদুয়া গরু বাজারে ‘খুঁটি বাণিজ্য’। মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে মানবিক সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ডা. সোহেল কবির বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির পথচলা শুরু ঝিনাইদহে হ.ত্যা মা.ম.লার আ.সা.মি জামায়াত নেতা ড. মনোয়ার হোসেনসহ ৫ জনকে কা.রা.মু.ক্ত দেওয়া হয়েছে, দীর্ঘদিনের জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি চায় পৌর শহরের ৫টি এলাকার পানিবন্দী হাজার হাজার মানুষ৷ এনসিপি নেতা তারেখ রেজা সংবাদ সম্মেলনের আগেই গ্রেফতার হলেন ঝিনাইদহ থেকে। সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আওয়ামী লীগের মিছিল থেকে নেতা কর্মী আটক করতে ব্যর্থ পুলিশ, টার্গেট মেলাতে পথচারী ধরে সন্ত্রাস বিরোধী আইনে মামলা। কোটচাঁদপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  সাতক্ষীরায় দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

দীর্ঘদিনের জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি চায় পৌর শহরের ৫টি এলাকার পানিবন্দী হাজার হাজার মানুষ৷

মোঃ মাজেদুল ইসলাম,জেলা প্রতিনিধি জামালপুর:

জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক দুই ঘণ্টা যানচলাচল বন্ধ, রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জামালপুর বিসিক কার্যালয়ের সামনে ১৯ বছরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছে পানি বন্দী ৫ গ্রামের বাসিন্দারা৷

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শাহাপুর, দড়িপাড়া, দাপুনিয়াসহ অন্তত পাঁচটি এলাকার বাসিন্দাদের ব্যানারে প্রথমে মানববন্ধনের আয়োজন করা হয়। পরে দাবি আদায়ে এলাকাবাসী মহাসড়কে নেমে অবরোধ শুরু করেন।

আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ দখল করে অবৈধ দোকানপাট নির্মাণ করায় জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করেছে। এতে প্রায় ৫শ একর কৃষিজমির ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। পাশাপাশি শত শত ঘরবাড়ির মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

ভুক্তভোগীরা জানান, প্রায় দুই দশক ধরে তারা জলাবদ্ধতার শিকার হলেও প্রশাসনের কাছে বারবার অভিযোগ দিয়েও কার্যকর কোনো সমাধান পাননি। বাধ্য হয়েই তারা সড়ক অবরোধ কর্মসূচিতে নামেন। দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও স্থায়ী সমাধানের দাবি জানান তারা।

অবরোধ চলাকালে বক্তব্য রাখেন শামিম আহমেদ,ইসমাইল হোসেন মৌলভী, হামিদুর রহমান দিদার, লাল চাঁন ও ভানু মিয়া। পরে জামালপুর পৌরসভার কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে দুপুর ১টার দিকে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

জামালপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সোহেল মিয়া বলেন, দাপুনিয়া এলাকায় দ্রুত পানি নিষ্কাশনের কাজ শুরু করা হবে। আশা করছি অল্প সময়ের মধ্যেই জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ করেছিলেন। পরে পুলিশ ঘটনাস্থলো গিয়ে অবরোধ তুলে নেয়ার অনুরোধ ও পৌর প্রশাসনের পক্ষ থেকে দ্রুত জলবদ্ধতার নিরসনের আশ্বাস দেওয়া হলে সড়ক অবরোধ তুলে নেয় অবরোধকারীরা৷


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা