রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি

দিল্লিতে সাংসদদের ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক

ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত সাংসদদের আবাসন ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে বিডি মার্গে অবস্থিত এই বহুতল ভবনের ওপরের তলায় আগুন লাগে। খবর পেয়েই দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। খবর আনন্দবাজার পত্রিকার। ফায়ার অফিসার ভূপেন্দ্র প্রকাশ জানান, দুপুর ১টা ২২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া মাত্র ফায়ার টেন্ডার রওনা দেয় এবং দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বেশি থাকায় আশপাশের ভবনগুলোকেও সতর্ক করা হয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সাকেত গোখলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট দিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, আগুন লাগার আধ ঘণ্টা পরেও কোনো ফায়ার টেন্ডার ঘটনাস্থলে পৌঁছায়নি, যা রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। উল্লেখ্য, এই বহুতলে রাজ্যসভার অনেক সাংসদের ফ্ল্যাট রয়েছে। এটি সংসদ ভবন থেকে মাত্র ২০০ মিটার দূরে অবস্থিত এবং ২০২০ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভবনটির উদ্বোধন করেছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার পর ভবনের একাধিক তলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কেউ গুরুতরভাবে আহত হয়েছেন কি না, তা এখনো জানা যায়নি। পুলিশ ও দমকল বিভাগ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। বর্তমানে আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে এলেও ধোঁয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা