সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা চাই,মোহাম্মদ ,নুরুল ইসলাম নয়ন এমপি, ভোলা -৪ ঝিনাইদহে হোটেল ‘আল রিজিক’ এর শুভ উদ্বোধন পর্নোগ্রাফি আইনের মামলায় কর্ণফুলীতে নাঈম উদ্দিন নামের এক ব্যক্তি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়মের, নিউজ প্রকাশের পরে পরিদর্শনে এমপি ডাঃ মিজানুর রহমান। সাতক্ষীরার প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত সুন্দরবনে বন বিভাগের অভিযানে ১৫০ কেজি চিংড়ি মাছসহ নৌকা আটক শম্ভুপুর ইউনিয়নের শিবপুর ১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের অবহেলায় চরম দুর্ভোগ: দ্রুত রাস্তা সংস্কারের দাবি এলাকাবাসীর সমাজসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন সাংবাদিক নার্গিস

দিনের ভোট রাতে করেও শেষ রক্ষা হলো না: মহিলা সমাবেশে সাইফুল ইসলাম ফিরোজ

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহের কালীগঞ্জে নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠা এবং আসন্ন জাতীয় নির্বাচনে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে ভোটার কেন্দ্রিক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) বিকেলে ৯নং বারোবাজার ইউনিয়নের পিরোজপুর গ্রামের মাদ্রাসা প্রাঙ্গণে সান্তনা চৌধুরীর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দিনের ভোট রাতে করেও শেষ রক্ষা হয়নি সাবেক ফ্যাসিবাদী সরকারের।”
তিনি আরও বলেন, “আপনারা জানেন, চারবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারারুদ্ধ করে বিনা চিকিৎসায় মৃত্যুর পথে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু সৃষ্টিকর্তা যাকে রক্ষা করেন, তাকে কেউ মারতে পারে না। আমাদের নেত্রী নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন, তাই আসন্ন নির্বাচনে নারীরা ভোটের অধিকার পুনরুদ্ধারে ভূমিকা রাখবেন।”

সভায় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াহেদ আলী লস্কার, আনোয়ার হোসেন, জবেদ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়া মহিলা দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও সমাবেশে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা