মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাত্র ৮ মাসে ৩০ পারা কুরআনের হাফেজ মুয়াজ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ধলীগৌরনগরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান মাকসুদুর রহমান হাং পদুয়া গরু বাজারে ‘খুঁটি বাণিজ্য’। মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে মানবিক সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ডা. সোহেল কবির বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির পথচলা শুরু ঝিনাইদহে হ.ত্যা মা.ম.লার আ.সা.মি জামায়াত নেতা ড. মনোয়ার হোসেনসহ ৫ জনকে কা.রা.মু.ক্ত দেওয়া হয়েছে, দীর্ঘদিনের জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি চায় পৌর শহরের ৫টি এলাকার পানিবন্দী হাজার হাজার মানুষ৷ এনসিপি নেতা তারেখ রেজা সংবাদ সম্মেলনের আগেই গ্রেফতার হলেন ঝিনাইদহ থেকে। সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

দর্শনায় ১০ পিস স্বর্ণসহ দুই চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দর্শনা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ১ কেজি ১৬৪ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বারসহ দুইজন স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোরে দর্শনা বিওপি অধীনস্থ দক্ষিণচাঁদপুর সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—দর্শনা দক্ষিণচাঁদপুরের ফরিদুল ইসলাম ও ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাজিপোতা এলাকার মাহফুজ আলম। তারা দীর্ঘদিন ধরে স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত ছিল বলে বিজিবি জানিয়েছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন দুই ব্যক্তিকে থামানোর সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়। তল্লাশি করে তাদের কাছ থেকে ১০টি স্বর্ণের বার, তিনটি মোবাইল ফোন ও অন্যান্য ব্যক্তিগত কাগজপত্র জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে জানা গেছে।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি। সীমান্ত এলাকায় স্বর্ণ চোরাচালান রোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলেও সংস্থাটি জানায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা