সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা চাই,মোহাম্মদ ,নুরুল ইসলাম নয়ন এমপি, ভোলা -৪ ঝিনাইদহে হোটেল ‘আল রিজিক’ এর শুভ উদ্বোধন পর্নোগ্রাফি আইনের মামলায় কর্ণফুলীতে নাঈম উদ্দিন নামের এক ব্যক্তি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়মের, নিউজ প্রকাশের পরে পরিদর্শনে এমপি ডাঃ মিজানুর রহমান। সাতক্ষীরার প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত সুন্দরবনে বন বিভাগের অভিযানে ১৫০ কেজি চিংড়ি মাছসহ নৌকা আটক শম্ভুপুর ইউনিয়নের শিবপুর ১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের অবহেলায় চরম দুর্ভোগ: দ্রুত রাস্তা সংস্কারের দাবি এলাকাবাসীর সমাজসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন সাংবাদিক নার্গিস

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উত্তরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক কুরুচিপূর্ণ কুৎসিত অপপ্রচারের প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেলে উত্তরার আজমপুর থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া ও ভারি বৃষ্টিকে উপেক্ষা করে বিএনপির নেতা-কর্মীরা দলে দলে যোগ দেন এ কর্মসূচিতে।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন। মিছিলটি আজমপুর থেকে শুরু হয়ে হাউজ বিল্ডিং অতিক্রম করে জমজম টাওয়ার হয়ে উত্তরা ১২ নম্বর সেক্টর বড় মসজিদের গিয়ে শেষ হয়।

মিছিলে ব্যাপক জনসমাগম এবং দলীয় পতাকার শোডাউন দেখা যায়, যা উত্তরায় বিএনপির সাম্প্রতিককালের অন্যতম বৃহৎ রাজনৈতিক সমাবেশ হিসেবে চিহ্নিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী দিনের নির্বাচনকে ঘিরে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আফাজ উদ্দিন। তিনি বলেন, “বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। আগামীদিনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে এবং বাংলাদেশের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র চলছে, তার প্রতিবাদে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকবো।”

বিক্ষোভ মিছিলের পরে সমাপনী বক্তব্যে আফাজ উদ্দিন বলেন,“বিএনপি একটি সমুদ্রের মতো বড় দল। এখানে একজন দুজন কর্মীর ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে গোটা দলকে দোষারোপ করা অনুচিত।”

তিনি আরও বলেন,
“সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি সর্বদা রাজপথে থাকবে।”

বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হলেও এতে বিএনপির শক্তি ও ঐক্যের বার্তা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা