মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
জীবননগরে কবরস্থানের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬। মান্দায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এম এ মজিদ নওগাঁঃ নওগাঁর মান্দা উপজেলায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। সভায় দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির গৌরবের দিন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। টেকনাফ সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির নজরদারি জোরদার ঘোড়াঘাটে কেজি স্কুলের পরিচালক ও কারখানার মালিককে ৪০ হাজার টাকা এক মাসের বিনাশ্রম কারাদন্ড। ইসলামী আন্দোলন বাংলাদেশ: ২০২৬–২৭ সেশনের কমিটি গঠনে পরামর্শ ও বাস্তবতা শিবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উদযাপন । নলডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ‎দুর্গাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপিত জকিগঞ্জে আলোর পথে সমাজ কল্যাণ সংস্থার ইফতার ও দোয়া মাহফিল সুবিদপুর কল্যাণ সমিতি – চট্টগ্রাম শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠান সম্পন্ন শরীয়তপুরের জাজিরায় ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক শরীয়তপুর প্রতিনিধি: গাইবান্ধা জেলানাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত লালমোহনে অনৈতিক কাজ করতে গিয়ে হোসেন চৌকিদার কট। জেলা সমবায় কর্মকর্তা দুর্নীতির দায়ে বদলি – চেয়ার ছাড়তে নারাজ বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎ এমপিওভুক্তির দাবিতে ঝিনাইদহে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পরিবহন সংশ্লিষ্টদের সাথে জিএমপির মতবিনিময় সভা। মাটি কাটার অপরাধে মহেশচাঁদা গ্রামের বাসিন্দাকে ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ১ লক্ষ্য টাকা মূল্যের ভারতীয় মালামাল আটক লালমোহনে জ্বালানি তেল ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা।

তরজুমানুল কুরআন ইনস্টিটিউটের উদ্যোগে ‎অর্থসহ ৫০০ কপি কুরআন বিতরণ

মোঃ-শফিকুর রহমান মিরপুর প্রতিনিধি:- ‎কুরআনের আলো ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে তরজুমানুল কুরআন ইনস্টিটিউট পরিচালিত অপরিহার্য কোরআনী শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন মাদরাসা দারুর রাশাদের মুহতামিম মাওলানা মুহাম্মাদদ সালমান। ‎তরজুমানুল কুরআন ইনস্টিটিউট এর সভাপতি, মাওলানা আব্দুস সাত্তার হামিদী। জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমীর ড.মাাওলানা শহীদুল ইসলাম ফারুকী, বাইতুস সালাম জামে মসজিদ কমপ্লেক্স এর পরিচালক মুফতি সাইফুজ্জামান, দারুল উলুম ইব্রাহিমিয়া মাদ্রাসার পরিচালক মুফতি ইমরান বিন ইলিয়াস,কালশী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রশিদ নোমানী, বাইতুন নূর জামে মসজিদের খতিব মুফতি আবু সালেহ মোহাম্মদউল্লাহ ,বাইতুন নূর জামে মসজিদের ইমাম মুফতি ওজায়ের, মাওলানা এ জে এম মহিউদ্দিন , মাওলানা ফয়সাল আহমেদ জাকারিয়া। সহযোগী আয়োজক রহমত ই খোদা, এডভোকেট হাবিবুর রহমান, আলাউদ্দিন, মাসুদুল ইসলাম, এবং রায়হান ফাউন্ডেশন এর পরিচালক এ. এম. এম. নওশাদ এহসান। মুফতি ফজলুল করিম ও মিযানুর রহমান জামীলের সঞ্চালনায় রাজধানীর মিরপুর ১২ নাম্বার , ২নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় “অর্থসহ ৫০০ কপি কুরআন বিতরণ করা হয় ”। ‎ ‎ইনস্টিটিউটটি প্রতিষ্ঠালগ্ন থেকে কোরআনের সহজ, হৃদয়গ্রাহী ও সৃজনশীল শিক্ষার মাধ্যমে সমাজে আলোকিত প্রজন্ম গঠনে কাজ করে যাচ্ছে। অল্প সময়ে সারা দেশে এর কার্যক্রম ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। প্রতিষ্ঠানটি বিনামূল্যে (ফ্রি) কুরআন ও নামায শিক্ষা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও মসজিদভিত্তিক কোরআন শিক্ষা কোর্স চালু করেছে। এর মাধ্যমে ইতোমধ্যে হাজার হাজার শিক্ষার্থী অর্থসহ কুরআন শিক্ষা ও বিশুদ্ধ কুরআন তেলাওয়াতের শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। দেশব্যাপী সার্বজনীন মুসলমানের মাঝে তাদের এ আহ্বান ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। ‎ ‎ ‎অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, “কুরআনের শিক্ষা ও এর অর্থ বোঝা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য। সমাজে নৈতিকতা, ন্যায়বিচার, মানবিকতা ও শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ কুরআনের দিকনির্দেশনা অনুসরণ করা।” ‎ ‎তাঁরা তরজুমানুল কুরআন ইনস্টিটিউটের এ মহৎ উদ্যোগের প্রশংসা করে বলেন, “এ ধরনের কার্যক্রম দেশব্যাপী কুরআন শেখার নবজাগরণ সৃষ্টি করবে, তরুণ প্রজন্ম কুরআনের আলোয় আলোকিত হবে। অবক্ষয় সমাজকে ইনসাফভিত্তিক সমাজে পরিণত করতে এ ধরণের কার্যক্রম অবশ্যই গুরুত্বপূর্ণ।” ‎ ‎অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন— ‎তরজুমানুল কুরআন ইনস্টিটিউটের পরিচালক মুফতী আব্দুল্লাহ শিবলী। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‎ “আমাদের লক্ষ্য—প্রত্যেক মুসলমান যেন বিশুদ্ধ কুরআন তেলাওয়াতের পাশাপাশি অর্থসহ কুরআন পড়ে, বোঝে এবং জীবনে তা বাস্তবায়ন করার প্রয়াস চালায়। তরজুমানুল কুরআন ইনস্টিটিউট সেই মহৎ উদ্দেশ্যেই কাজ করছে। কুরআনের আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়াই আমাদের প্রতিজ্ঞা ও অঙ্গীকার।” ‎শেষে অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে অর্থসহ ৫০০ কপি পবিত্র কুরআন তুলে দেওয়া হয়। ‎অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থী। ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক সহ এলাকাবাসীর মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করে । সবাই এমন উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা

মান্দায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এম এ মজিদ নওগাঁঃ নওগাঁর মান্দা উপজেলায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। সভায় দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির গৌরবের দিন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।