বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন

ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে মালবাহী ট্রাক।

বিশেষ প্রতিনিধি এস এম জসিম

ঢাকা -কক্সবাজার রেললাইনের চকরিয়ার বরইতলী মছনিয়া কাটা রেলক্রসিংয়ে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে মালবাহী ট্রাক।

এতে ট্রাকে থাকা চালক ও সহকারী গুরুতর আহত হয়েছেন। তাদের নাম-পরিচয় জানা যায়নি।আজ সোমবার (১৪ জুলাই) সকাল ৬টার দিকে পেকুয়া থেকে ছেড়ে আসা চকরিয়াগামী মালবাহী একটি ট্রাকের সাথে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মালবাহী ট্রাকটি পেকুয়া থেকে চকরিয়া যাচ্ছিল। ওই সময় ক্রসিংয়ে কোনো গেটম্যান বা কোনো সংকেত ছিল না, তাই ট্রাকটি ক্রসিং পার হচ্ছিল। ঠিক তখনই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি দ্রুতগতিতে হারবাং রেলস্টেশন অতিক্রম করে বরইতলী মছনিয়া কাটা রেলক্রসিংয়ে পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকে থাকা চালক ও সহকারী গুরুতর আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা চকরিয়া একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়। তবে ট্রেনের কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান জানান, সকালে বরইতলী মছনিয়াকাটা এলাকায় ট্রেনের সাথে পেকুয়া থেকে মাল বহনকারী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক ও সহকারী আহত হয়। ওই সময় রেল ক্রসিংয়ে কোন সংকেত বা গেটম্যান না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার বিষয় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়েছে।

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ট্রেনের ধাক্কায় মালবাহী ট্রাকের চালক ও সহকারী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে প্রথমে চকরিয়ার একটি হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা