আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফরোজা আখতার। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মইনুল ইসলাম এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর চৌধুরী, সাতক্ষীরা পৌরসভার সিইও আসাদুজ্জামান, ডাঃ আবুল কালাম বাবলা, মাসুম বিল্লাহ শাহীন ও জেলা আমীর শহিদুল ইসলাম মুকুল। প্রথমে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক আফরোজা আখতারের নেতৃত্বে “নিজ আঙিনা পরিষ্কার রাখি, সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধ করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা সদর হাসপাতালে পৌঁছায়। সেখানে বিভিন্ন এলাকায় পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এসময় জমে থাকা পানি অপসারণ, মশার বংশবিস্তার রোধে কীটনাশক স্প্রে করা হয় এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয় জনগণকে সচেতন করা হয়।