শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে অস্ত্রধারী গ্রেফতার সহ দুইটি বিদেশি পিস্তল উদ্ধার। কোরবানির পশুর চামড়ার বাজারে ধস: রাস্তা ও নদীর পাশে ফেলে রাখা হচ্ছে কোরবানির চামড়া সাতক্ষীরায় ঝড়ে গাছ ভেঙে শিশুর মৃত্যু মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: বাস্তবে কতটা কার্যকর? পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন নিরাপদ ও নির্বিঘ্ন ঈদ উদযাপনে পাশে আছে আরএমপি: পুলিশ কমিশনার আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উত্তর হালিশহর গলিচিপা পাড়ায় জোরজবদস্তি, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ। নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছিল জামায়াত-শিবিরের ক্যাডাররা: রাশেদ খাঁন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির সদস্য হলেন সাংবাদিক এম. সফিউল আজম চৌধুরী আটঘরিয়ায় পলিথিনে মোড়ানো বটগাছের শিকড়ের মাঝখান থেকে আধা কেজি ওজনের একটি মূর্তি উদ্ধার

ডেঙ্গু প্রতিরোধে বিএনপির মশক নিধন অভিযান: ঢাকা-১২ আসনে আনোয়ারুজ্জামান আনোয়ারের পরিদর্শন

ঢাকা জেলা প্রতিনিধি মোঃ শফিকুর রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে চলমান মশক নিধন অভিযানের ধারাবাহিকতায় শনিবার ঢাকা-১২ আসনের বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়।

এই কর্মসূচির অংশ হিসেবে ৮টি আধুনিক মশক নিধন মেশিনের মাধ্যমে এলাকায় ফগিং ও লার্ভা ধ্বংসের কাজ সম্পন্ন করা হয়। কর্মসূচিটি পরিদর্শন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক সফল কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার।

পরিদর্শনকালে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধ এখন জাতীয় জরুরি ইস্যু। জনগণের জীবন রক্ষায় রাজনৈতিক দল হিসেবে বিএনপি দায়িত্বশীল ভূমিকা রাখছে। আমরা শুধু বক্তব্যে নয়, বাস্তব কর্মযজ্ঞের মাধ্যমে মানুষের পাশে থাকতে চাই।

তিনি আরও বলেন, রাজধানীর প্রতিটি এলাকায় বিএনপির নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই মশক নিধন কার্যক্রমে অংশ নিচ্ছেন যাতে সাধারণ মানুষ ডেঙ্গুর ভয়াবহতা থেকে রক্ষা পায়।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত থেকে মশক নিধন কার্যক্রমে সহযোগিতা করেন।

###


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা