বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল টেকনাফের হোয়াইক্যং লম্বাবিলে পায়রা সার্ভিস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ সিলেট জেলা প্রশাসক মো: সারওয়ার আলম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে ইলিয়াস কোবরা জাতীয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবলে কৃতিত্ব, প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেল মঙ্গলসিকদার খেলাঘরের মাসুম চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সদস্য নির্বাচিত হলেন হারুয়ালছড়ির আকিব আসামী আবু তাহেরের ফাঁ,সির আ,দেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা, গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কেন্দ্রীয় শহীদ মিনার ঝিনাইদহ, নলডাঙ্গায় বৃক্ষরোপণ, কৃষি উপকরণ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়ক সামগ্রী বিতরন

ঠাকুরগাঁও সীমান্তে ফেনসিডিল উদ্ধার, ব্যবসায়ীদেরকে ধরতে পারেনি বিজিবি

লেমন সরকার, স্টাফ রিপোর্টার ::

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্ত থেকে ২ শত বোতল ভারতের তৈরি ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় টহলরত বিজিবি সদস্যরা কোনও মাদক ব্যবসায়ীকে আটক করতে পারেননি। মশালগাঁও বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবাদার মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে (৪ জুলাই) উপজেলার মশালগাঁও বিওপি সীমান্তের মেইন পিলার ৩৪৮/৯ এস থেকে প্রায় ৩’শ গজ দুরে বাংলাদেশের অভ্যন্তরে হাজিপাড়া নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ২শ’ বোতল ভারতীয় ফেনসিডিলের চালানটি উদ্ধার করা হয়। ঘটনার সময় মশালগাও সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যরা ভারত থেকে তিনজন ব্যক্তিকে দুটি ব্যাগসহ বাংলাদেশের দিকে আসতে দেখেন। এসময় বিজিবি সদস্যদের দেখতে পেয়ে ওই ব্যক্তিরা ব্যাগদুটি রেখে পালিয়ে যায়। টহলরত বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ব্যাগগুলো তল্লাশি করে ২০০(দু’শ) বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেন।

মশালগাঁও বিজিবি কমান্ডার আরও জানান, সীমান্তে বিজিবি সদস্যরা মাদক ও চোরাচালান রোধে সবসময় তৎপর আছে। মাদক পাচারকারীসহ যেকোনও প্রকার চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা