সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত সরকারি সেবা প্রদানে হয়রানি বরদাশত করা হবে না: সংরক্ষিত আসনের সাংসদ মাধবী মার্মা। হরিণাকুণ্ডুতে স,ন্ত্রাসী হা,মলায় জামায়াত নেতা গু,রুতর আহত, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুদকের অভিযান, দায়িত্বে নেই অর্ধেক চিকিৎসক। ১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা

টেকনাফে সাংবাদিকদের মিলনমেলা ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খোরশেদ আলম টেকনাফ প্রতিনিধি সাংবাদিকদের মিলনমেলা আয়োজনকে সামনে রেখে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে এ সভা হয়। প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হোসাইনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফরহাদ রহমান ও সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সাজ্জাদ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দপ্তর সম্পাদক মো. শফিক। সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন টিপু। প্রধান বক্তা ছিলেন সিনিয়র সহ-সভাপতি শামশুল আলম শারেক। সাধারণ সম্পাদক ফরহাদ রহমান বলেন, প্রেসক্লাবকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে সদস্যদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি আসন্ন মিলনমেলা সফল করতে সবার সহযোগিতা কামনা করেন। সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সাজ্জাদ বলেন, সংগঠনের কার্যক্রমকে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি নজরুল ইসলাম খোকন, টেকনাফ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. কলিম। এ ছাড়া বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. আফতাব হোসেন আশিক, অর্থ সম্পাদক মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক মো. শফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোলতান আহমদ ও ধর্মবিষয়ক সম্পাদক সাব্বির আহমদ। সভায় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সম্পাদক রহমত উল্লাহ, সদস্য কামরুল ইসলাম, আনোয়ার কামাল, খোরশেদ আলম, মো. হোসাইন, সালা উদ্দিন ও রাসেল মির্জা। সভাপতির বক্তব্যে নুরুল হোসাইন বলেন, ২০২৩ সালের ২ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমোদনে প্রেসক্লাবের কার্যকরী পরিষদ গঠিত হয়। কিছু সদস্যের দীর্ঘ অনুপস্থিতির কারণে কার্যক্রমে স্থবিরতা দেখা দিলে নতুন সদস্য অন্তর্ভুক্ত করে পরিষদ পুনর্গঠন করা হয়েছে। তিনি অভিযোগ করেন, একটি মহল সংগঠনের কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করলেও তা সফল হয়নি। ব্যক্তিগত জীবনে নানা প্রতিকূলতার কথাও তুলে ধরে তিনি ন্যায়বিচারের দাবি জানান। প্রধান অতিথি জসিম উদ্দিন টিপু বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ; সত্য ও ন্যায়ের পক্ষে থাকা এ পেশার মূল দায়িত্ব। তিনি গুজব ও অপপ্রচার রোধে তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের আহ্বান জানান। সভায় বক্তারা সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত মানোন্নয়ন ও সৌহার্দ্য বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। সভা শেষে আগামী ১১ এপ্রিল সাংবাদিকদের মিলনমেলা আয়োজনের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে নবনিযুক্ত প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু ও সিনিয়র সহ-সভাপতি শামশুল আলম শারেককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা