রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলা অভিষেক উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধামইরহাটে ছাগল বিতরণে ওজন জালিয়াতি: হট্টগোলের মুখে বিতরণ স্থগিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষক লোকমান মিয়ার ওপর গভীর রাতে অতর্কিত হামলার অভিযোগ ঝিনাইদহে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার শিশু মৃত্যুর ঘটনায় লাকসাম ইউনিটি ট্রমা হাসপাতাল বন্ধ রহস্যে ঘেরা কিশোরের নিথর দেহ: শাহজাদপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে আতঙ্ক কক্সবাজারে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, ৯ জন উদ্ধার ঝিনাইদহে সাইবার ক্রাইম সেলের উদ্যোগে উদ্ধার হওয়া মোবাইল ও টাকা ফেরত। লাকসামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু

টেকনাফে মাছবাহী পিকআপে ইয়াবা: ১.৭১ লাখ পিসসহ আটক ২

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের টেকনাফে মাছবাহী একটি মিনি পিকআপে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় অভিযান চালিয়ে আনুমানিক ১ লাখ ৭১ হাজার ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফ উপজেলার শীলখালী অস্থায়ী চেকপোস্টে এ অভিযান পরিচালনা করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। গ্রেফতারকৃতরা হলেন—টেকনাফ থানার নতুন পল্লানপাড়া (৪ নম্বর ওয়ার্ড) এলাকার মৃত মন্তাজের ছেলে মো. ফিরোজ (৩৫) এবং নাইটংপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে মো. ফয়সাল (২০)। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মাছবাহী মিনি পিকআপকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মাছভর্তি ড্রামের ভেতরে কালো ও খাকি রঙের কসটেপ দিয়ে মোড়ানো ২০টি পোটলা পাওয়া যায়। পরে সেগুলো খুলে গণনা করে ১ লাখ ৭১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পিকআপটির চালক ফিরোজ ও হেলপার ফয়সালকে আটক করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত যানটি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, ইয়াবার চালানটি টেকনাফের লামা বাজার এলাকা থেকে সংগ্রহ করে ঢাকার যাত্রাবাড়ীতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, “মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।” তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্বপ্রাপ্ত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্য দেখিয়ে আসছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা