শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী লালমোহনে ছাত্ররাজনীতিতে শক্ত অবস্থান গড়ছেন তানজিদ রায়হান গোমস্তাপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত টঙ্গীতে ৩৪ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি আটক। চুয়াডাঙ্গায় দামুড়হুদায় মৌমাছির কামড়ে পথচারীর মৃত্যু আটঘরিয়ায় এমআরএমএফআই’র শিক্ষাবৃত্তি পেল জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা কক্সবাজারে শিশু ধর্ষণ মামলার মূল আসামি গ্রেফতার শোক সংবাদ: রানীনগরের কৃতি সন্তান সাবেক জেলা ও দায়রা জজ আফতাব উদ্দিন আর নেই সরোজগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি খান সেলিম গুরুতর অসুস্থ: দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ এক কুখ্যাত মানবপাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১১টার দিকে টেকনাফ থানার মহেশখালিয়াপাড়া সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে ৭.৬৫ মি.মি. একটি বিদেশি পিস্তলসহ মোঃ ইয়াসিন (২৮) নামের এক মানবপাচারকারীকে আটক করা হয়। আটক ইয়াসিন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মহেশখালিয়াপাড়ার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মানবপাচারের মামলা রয়েছে বলেও জানা গেছে। কোস্ট গার্ড সূত্রে আরও জানানো হয়, উদ্ধারকৃত অস্ত্র ও আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মানবপাচার রোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা