সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত সরকারি সেবা প্রদানে হয়রানি বরদাশত করা হবে না: সংরক্ষিত আসনের সাংসদ মাধবী মার্মা। হরিণাকুণ্ডুতে স,ন্ত্রাসী হা,মলায় জামায়াত নেতা গু,রুতর আহত, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুদকের অভিযান, দায়িত্বে নেই অর্ধেক চিকিৎসক। ১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা

টেকনাফে পুলিশের সাঁড়াশি অভিযান ৯ আসামি গ্রেফতার

ফরহাদ রহমান

স্টাফ রিপোর্টার কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের ধারাবাহিক অভিযানে গ্রেফতার হয়েছেন বিভিন্ন মামলার ৯ জন আসামি। এর মধ্যে সাজাপ্রাপ্ত, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিরা রয়েছেন।

বুধবার (২৫ মার্চ ২০২৬) দিনব্যাপী টেকনাফ থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করা হয়। কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনায় টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে চৌকশ পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

অভিযান টিমে ছিলেন এসআই (নিঃ) আব্দুস সালাম, এএসআই (নিঃ) সুকান্ত পাল, এএসআই (নিঃ) আনোয়ার হোসেন, এএসআই (নিঃ) মানস বড়ুয়া ও এএসআই (নিঃ) কামরুল আরেফিনসহ সঙ্গীয় ফোর্স।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে ৭ বছর ও ১ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৩টি জিআর মামলার আসামি এবং ৮টি জিআর পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। এসব পরোয়ানার বিপরীতে ৬ জনকে আটক করা হয়। পাশাপাশি নিয়মিত মামলায় আরও ২ জন এবং মোবাইল কোর্টের মাধ্যমে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

সবমিলিয়ে ১১টি পরোয়ানার বিপরীতে মোট ৯ জন আসামিকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।

টেকনাফ থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নির্মূল এবং পলাতক আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা