রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঐতিহাসিক ৭ নভেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিশাল শোভাযাত্রা ও সমাবেশ, নেতাকর্মীদের ঢল, স্লোগানে মুখর রাজপথ। নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ নেত্রকোনার খালিয়াজুরীতে ৩৯ বোতল দেশীয় চোলাই মদসহ তপু রবি দাস (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গ্রাম পুলিশের ঐতিহাসিক অর্জন: জাতীয় দরবারে গলাচিপার শংকর “চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মূল গেটের বিপরীতে স্কুলের দেওয়ালে অশালীন ভাষা ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের রাজনৈতিক স্লোগান লেখার অভিযোগ উঠেছে। ফরিদগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদগঞ্জ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা নওগাঁ সাতক্ষীরায় ৫ দিনের ব্যবধানে ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ মহেশপুর জামায়াতের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত ।

টেকনাফে দেশীয় মদসহ ১২ রোহিঙ্গা আটক, প্রত্যেকের ১৫ দিনের কারাদণ্ড

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অস্থায়ী চেকপোস্টে তল্লাশির সময় এক লিটার দেশীয় মদসহ ১২ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়িসংলগ্ন কক্সবাজার–টেকনাফ মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও হোয়াইক্যং আর্মি ক্যাম্পের সেনাসদস্যদের সমন্বয়ে যৌথ বাহিনী অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। এ সময় একটি কালো রঙের হাইয়েস গাড়ি থেকে ২০০ মিলিলিটারের পাঁচটি বোতলে মোট এক লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে গাড়িতে থাকা ১২ রোহিঙ্গাকে আটক করা হয়। পরে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের এসআই (নিরস্ত্র) শাহীনুর ইসলামের নেতৃত্বে আটক ব্যক্তিদের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অনীক চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। পরে তাঁদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এপিবিএনের প্রহরায় টেকনাফ মডেল থানায় পাঠানো হয়। আটক ব্যক্তিরা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তাঁদের বিরুদ্ধে পৃথক ভ্রাম্যমাণ আদালতের মামলা করা হয়েছে। এ ঘটনায় উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) নথিভুক্ত করা হয়েছে বলে ইনসিডেন্ট রিপোর্টে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা