মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
লাকসাম কালচারাল সেন্টারের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শাহজাদপুরে মাদকবিরোধী জাগরণ: নরিনা ইউনিয়নে সচেতনতার জোয়ার, গড়বে মাদকমুক্ত সমাজ মনপুরায় রাতের আঁধারে গৃহবধূকে সংঘবদ্ধ নির্যাতন, বাধা দিতে গিয়ে বাবার ওপর হামলা:প্রধান আসামি গ্রেফতার উখিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ‎দুর্গাপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সাতক্ষীরায় মাটিবাহী ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার পহেলা বৈশাখ সামনে রেখে পটুয়াখালী উপকূলে হুহু করে বাড়ছে ইলিশের দাম এ যেন মরার উপর খরার গা ৫৮ দিনের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, হচ্ছে অত্যাধুনিক স্পোর্টস ভিলেজ।

টেকনাফে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফরহাদ রহমান

স্টাফ রিপোর্টার কক্সবাজার

পবিত্র মাহে রমজান উপলক্ষে কক্সবাজারের টেকনাফে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে এক বৃহৎ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে এক সৌহার্দ্যপূর্ণ ও ধর্মীয় পরিবেশে ইফতার সম্পন্ন করেন।

শুক্রবার (৬ মার্চ) বিকেল ৫টায় টেকনাফে কোস্ট ফাউন্ডেশন আয়োজিত এ ইফতার মাহফিল কোস্ট ফাউন্ডেশন টেকনাফ শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মোহাম্মদ শাহীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সুকান্ত চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ মডেল থানার ওসি (অপারেশন) কামাল হোসেন, ইসলামাবাদ জামে মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম, কোস্ট ফাউন্ডেশনের হ্নীলা শাখার ব্যবস্থাপক জয়নাল আবেদীন, ম্যানেজার (এডমিন) নির্মল কান্তি পাল।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড স্কুলের শিক্ষকবৃন্দ, বিজিবির প্রতিনিধি, টেকনাফ বাজার সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি, বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ, টেকনাফের বিভিন্ন সামাজিক ও জনসংগঠনের নেতৃবৃন্দ, স্টেকহোল্ডারগণ, বন বিভাগের প্রতিনিধি এবং কোস্ট ফাউন্ডেশনের কক্সবাজার অঞ্চলের ম্যানেজার (এডমিন)সহ টেকনাফ ও হ্নীলা শাখার সকল কর্মকর্তা-কর্মচারী।

প্রধান অতিথির বক্তব্যে টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সুকান্ত চৌধুরী বলেন, পবিত্র মাহে রমজান সংযম, ত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। এ মাসে ধনী-গরিব সকল মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হয়। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে কোস্ট ফাউন্ডেশনের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

সভাপতির বক্তব্যে কোস্ট ফাউন্ডেশন টেকনাফ শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মোহাম্মদ শাহীন বলেন, কোস্ট ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে নানা উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকল অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা