শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি! রায়পুরে মেঘনায় থামছে না মা ইলিশ শিকার সাংবাদিক আলিফ ফকিরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে ৯৬’র মতো আবারো বিএনপি সরকারের বিরুদ্ধে জোট করেছে জামায়াত: রাশেদ খান টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শিহাব উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা লালমোহনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর শুভ উদ্বোধন যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ নূরুল ইসলাম মনি প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ঘোড়শাল ইউনিয়নে বিএনপি প্রার্থী ইসহাক আলী মোল্লার সমর্থনে উঠান বৈঠক ও জনসভা,

ঝিনােইদহের কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার

মোঃ পারভেজ ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে শারিরীকভাবে লাঞ্চিত করার ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এরশাদ হোসেন সোনাকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন পিকুল ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এরশাদ হোসেন সোনাকে পদ হইতে সাময়িক অব্যাহতি প্রদান করা হইলো।

জানা যায়, ৮ অক্টোবর বুধবার সকালে কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক এরশাদ হোসেন সোনা শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম চলাকালে বিদ্যালয়ের মাঠের মধ্য দিয়ে পাওয়ার টিলারে ইট বহন করছিল। পাওয়ার টিলারের বিকট শব্দে ছাত্র-ছাত্রীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ায় প্রধান শিক্ষিকা উম্মে হানি তার কক্ষ থেকে বাইরে এসে এরশাদ হোসেন সোনাকে স্কুল চলাকালীন সময়ে ইট পরিবহন বন্ধ রাখতে অনুরোধ করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সহকারী শিক্ষক সুব্রত রায় এলে তার সঙ্গে হাতাহাতি হয় এবং বাঁশ দিয়ে আঘাত করার অভিযোগ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা