সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। উখিয়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেপ্তার র‌্যাব-১৫-এর অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এক সাজাপ্রাপ্ত আসামি আটক গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

ঝিনাইদহ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন,

শারমিন আরা,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষিত ‘ঝিনাইদহ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল’ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আজ (বুধবার) প্রকল্পটির প্রস্তাবিত ও সম্ভাব্য নির্মাণ স্থান পরিদর্শন করা হয়েছে।

আজ দুপুরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধি দল ঝিনাইদহের নির্ধারিত সম্ভাব্য স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা হাসপাতালের জন্য প্রয়োজনীয় জমির পরিমাণ, যোগাযোগ ব্যবস্থা, পরিবেশগত দিক এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তির সহজলভ্যতার বিষয়গুলো গভীরভাবে খতিয়ে দেখেন।

প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, ঝিনাইদহসহ আশেপাশের কয়েক জেলার মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই মেডিকেল কলেজ ও হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দ্রুত সময়ের মধ্যে জমি অধিগ্রহণসহ প্রাথমিক প্রক্রিয়া শেষ করে মূল নির্মাণ কাজ শুরু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তারা।

এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঝিনাইদহে এই মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের খবরে স্থানীয় চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করছেন জেলাবাসী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা