রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলা অভিষেক উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধামইরহাটে ছাগল বিতরণে ওজন জালিয়াতি: হট্টগোলের মুখে বিতরণ স্থগিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষক লোকমান মিয়ার ওপর গভীর রাতে অতর্কিত হামলার অভিযোগ ঝিনাইদহে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার শিশু মৃত্যুর ঘটনায় লাকসাম ইউনিটি ট্রমা হাসপাতাল বন্ধ রহস্যে ঘেরা কিশোরের নিথর দেহ: শাহজাদপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে আতঙ্ক কক্সবাজারে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, ৯ জন উদ্ধার ঝিনাইদহে সাইবার ক্রাইম সেলের উদ্যোগে উদ্ধার হওয়া মোবাইল ও টাকা ফেরত। লাকসামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু

ঝিনাইদহ শহরে স্বাস্থ্যসম্মত নারী পাবলিক টয়লেট নির্মাণের দাবিতে সমাবেশ,

শারমিন আরা ঝিনাইদহ জেলা প্রতিনিধি, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর বিক্ষোভ মিছিল সমাবেশ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে জেলা শহরে স্বাস্থ্যসম্মত নারী পাবলিক টয়লেট নির্মাণের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ ৭ এপ্রিল ২০২৬ তারিখ বেলা ১১ টায় ঝিনাইদহ শহরে বিক্ষোভ মিছিল, পোষ্ট অফিসের সামনে নারী সমাবেশ ও জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। স্মারকলিপির অনুলিপি জেলা পরিষদ ও পৌরসভার প্রশাসক বরাবর প্রদান করা হয়। বিক্ষোভ মিছিলটি উজির আলী স্কুলের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমুহ প্রদক্ষিণ শেষে পোষ্ট অফিস চত্ত্বরে সমাবেশে মিলিত হয়। সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, ঝিনাইদহ জেলা শাখার সংগ্রামী আহবায়ক কমরেড রুবিনা খাতুনের সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সরকারি কেশব চন্দ্র কলেজ শাখার সংগঠক নুসরাত জাহান সাথীর সঞ্চালনায় অনুষ্ঠিত, সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ এর কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সদস্য ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় সভাপতি কমরেড প্রকৌশলী সম্পা বসু। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ সিনিয়র আইনজীবী জনাব পারভীন আকতার ছালমা, বিশিষ্ট সিনিয়র সাংবাদিক মোঃ কামরুজ্জামান পিন্টু, বিশিষ্ট নারী সাংবাদিক জনাব শারমিন আরা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঝিনাইদহ জেলা শাখার আহবায়ক ছাত্রনেতা শারমিন সুলতানা এবং জেলা মহিলা ফোরাম সদস্য জেসমিন খাতুন প্রমুখ। এছাড়াও ডাক্তার, স্বাস্থ্যকর্মী, শিক্ষকসহ বিভিন্ন শেণী পেশার মানুষ উক্ত কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ অবিলম্বে সুস্থ নারী ও নিরাপদ জীবন নিশ্চিত করতে উক্ত দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা