সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত সরকারি সেবা প্রদানে হয়রানি বরদাশত করা হবে না: সংরক্ষিত আসনের সাংসদ মাধবী মার্মা। হরিণাকুণ্ডুতে স,ন্ত্রাসী হা,মলায় জামায়াত নেতা গু,রুতর আহত, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুদকের অভিযান, দায়িত্বে নেই অর্ধেক চিকিৎসক। ১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা

ঝিনাইদহ চক্ষু হাসপাতালে কর্মীর বিরুদ্ধে অবহেলা ও দুর্ব্যবহারের অভিযোগ।

শারমিন আরা ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ঝিনাইদহ চক্ষু হাসপাতালে দায়িত্বে অবহেলা রোগী ও সহকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে এক অভ্যন্তরীন কর্মীর বিরুদ্ধে। এতে রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অভিযুক্ত জান্নাত আরা রিনি দায়িত্বে গাফলতি করেন এবং অনেক সময় কর্মস্থলে ঘুমিয়ে থাকেন। স্থানীয় সাংবাদিক মেহেদী হাসান অভিযোগ করেন চিকিৎসা নিতে গিয়ে তিনি রিনিকে মোবাইলে অশালীন ভাষায় কথা বলতে দেখেন। ভিডিও ধারণ করতে গেলে তার মোবাইল ফোন ভেঙ্গে দেওয়া হয় এবং তাকে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় সাংবাদিক সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। এছাড়া ও ঝিনাইদহ হাসপাতালে নিয়োগ প্রক্রিয়া ও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। তথ্যে জানা যায় ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রটি সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম রশীদের পরিবারের নিয়ন্ত্রণে , সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম রশিদের পরিবারের একাধিক সদস্য সহ মেয়ে জান্নাত আরা রিনি। এবং শামীমা নাসরিন মুক্তি জামাই সোহেল আরমান এবং মুর্শিদা জাহান ডলি নিয়োগপ্রাপ্ত। সেখানে বয়স ও শিক্ষাগত যোগ্যতার শর্ত মানা হয় নি। দীর্ঘদিন তারা ক্ষমতার অপব্যবহার করে হাসপাতালের শৃঙ্খলা ও রোগীদের সঙ্গে দুর্ব্যবহার করে আসছেন, প্রশাসনিক কর্মকর্তা মিলন হোসেন বলেন বিষয়টি তদন্ত করে জেলা প্রশাসককে জানানো হবে। স্থানীয়রা দায়িত্বশীল দের দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করে হাসপাতালের সেবার মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন। শারমিনারা ঝিনাইদা


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা