সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনামঃ
বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা চাই,মোহাম্মদ ,নুরুল ইসলাম নয়ন এমপি, ভোলা -৪ ঝিনাইদহে হোটেল ‘আল রিজিক’ এর শুভ উদ্বোধন পর্নোগ্রাফি আইনের মামলায় কর্ণফুলীতে নাঈম উদ্দিন নামের এক ব্যক্তি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়মের, নিউজ প্রকাশের পরে পরিদর্শনে এমপি ডাঃ মিজানুর রহমান। সাতক্ষীরার প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত সুন্দরবনে বন বিভাগের অভিযানে ১৫০ কেজি চিংড়ি মাছসহ নৌকা আটক শম্ভুপুর ইউনিয়নের শিবপুর ১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের অবহেলায় চরম দুর্ভোগ: দ্রুত রাস্তা সংস্কারের দাবি এলাকাবাসীর সমাজসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন সাংবাদিক নার্গিস

ঝিনাইদহে লাইসেন্সের দাবিতে খুচরা বিক্রেতা সাব ডিলারদের মানববন্ধন

মোঃ পারভেজ ঝিনাইদহ

ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের ট্রেড অর্গানাইজেশন (টিও) লাইসেন্স বাতিলের প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে। জেলার খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন পালিত হয়।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় অ্যাসোসিয়েশনের ব্যানারে জেলা শহরের ফ্যামিলি জোন মিলনায়তন থেকে র‌্যালি বের হয়।র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। এসময় মানববন্ধনে অংশ নেন খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা। সংগঠনটির জেলা আহ্বায়ক সাইদুর রহমান বাদশার সভাপতিত্ব করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব বাবুল আক্তার, রওশন মোল্লা প্রমুখ।এসময় সংগঠনটির জেলা ও উপজেলার কমিটির সদস্য ও নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের প্রতিটি প্রান্তিক এলাকায় কৃষকদের মাঝে সুলভ মূল্যে সার সরবরাহ করে আসছে খুচরা সার বিক্রেতা বা সাব ডিলাররা। কিন্তু সরকার খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের ঘোষণা দিয়েছে। সরকারের এই উদ্যোগ কার্যকর হলে কৃষক ক্ষতিগ্রস্থ হবে। নির্দ্রিষ্ট ডিলারদের কাছে কৃষকরা জিম্মি হয়ে পড়বে। এসময় বক্তারা দ্রুত খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স ফিরিয়ে দেয়ার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা