সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত সরকারি সেবা প্রদানে হয়রানি বরদাশত করা হবে না: সংরক্ষিত আসনের সাংসদ মাধবী মার্মা। হরিণাকুণ্ডুতে স,ন্ত্রাসী হা,মলায় জামায়াত নেতা গু,রুতর আহত, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুদকের অভিযান, দায়িত্বে নেই অর্ধেক চিকিৎসক। ১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা

ঝিনাইদহে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাপায় গৃহবধূ নিহত

শারমিন আরা ঝিনাইদহ জেলা প্রতিনিধি,  ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় শাম্মী আক্তার (প্রায় ৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার মিনাপাড়া এলাকার বাসিন্দা শাম্মী আক্তার তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলযোগে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে আরাপপুর জামতলা এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কে পড়ে যান। এসময় পেছন থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তিনি মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি অত্যন্ত আকস্মিক ছিল। মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার পরপরই ট্রাকটি দ্রুতগতিতে এসে তাকে চাপা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দের চেষ্টা চলছে এবং চালককে শনাক্তে কাজ করছে পুলিশ। নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মোটরসাইকেল চালকদের সতর্কতা অবলম্বন, সুরক্ষা সরঞ্জাম ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে চলার প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা