শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মোটরসাইকেল তল্লাশিতে ৮.৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, আটক। সিলেটের জৈন্তাপুরে যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম সিন্ডিকেটের দাপটের অভিযোগ ’ ভারতীয় পুশইন বন্ধের দাবিতে সাতক্ষীরা সীমান্তে বিক্ষোভ আটঘরিয়ায় উপজেলা পর্যায়ে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে দৈনিক ভিত্তিক ও মাষ্টাররোল কর্মচারীদের বিভাগীয় সমাবেশ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ০৯টি মোবাইল ফোন এবং ০১টি মোটরসাইকেল একজন আসামি আটক। ঝিনাইদহের নতুন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, সিরাজগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারের ব্যক্তিক্রমী উদ্যোগ। GAP প্রটোকল ভ্যালিডেশন বিষয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত

ঝিনাইদহে মাদক ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সফল অভিযান মহেশপুর সীমান্তে

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক ও অবৈধ অনুপ্রবেশ বিরোধী অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গত ১৮ ও ১৯ অক্টোবর ২০২৫ তারিখে পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল, ভায়াগ্রা উদ্ধারসহ অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করা পাঁচজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।১৯ অক্টোবর সকালে রাজাপুর বিওপি এলাকার সামসুল মণ্ডলের আমবাগান থেকে নায়েব সুবেদার মো. ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২৯৫ পিস ভায়াগ্রা উদ্ধার করা হয়। অপরদিকে, ১৮ অক্টোবর রাতে উথুলী বিওপি এলাকায় নায়েব সুবেদার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে পরিচালিত আরেক অভিযানে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৭০০ পিস ভায়াগ্রা উদ্ধার করা হয়। এছাড়া একই দিনে সন্ধ্যায় বাঘাডাংগা বিওপি এলাকায় হাবিলদার মো. আব্দুল কাদেরের নেতৃত্বে টহল দল অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় দুই পুরুষ ও তিন নারীসহ পাঁচজন বাংলাদেশি নাগরিককে আটক করে। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা