রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
চরফ্যাশনে এসএসসি পরীক্ষা শেষে কেন্দ্রে উত্তেজনা, হামলা-ভাঙচুর; পুলিশের টিয়ারশেল, আহত অন্তত ১২-১৩ জন মাদক ও ইন্টারনেট আসক্তিমুক্ত সমাজ গঠনের বার্তা, সাঘাটায় জমজমাট এইচপিএল ক্রিকেট টুর্নামেন্টের পর্দা নামল মিথ্যা প্রতিবেদন ও সকল বাধা পেরিয়ে পৈতৃক ভিটায় শাহিনুর রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি আশিক সাঈদ এর যোগদান উখিয়া টেকনাফ বিশেষ অভিযান ১০ হাজার ইয়াবাসহ নারী আটক বেনাপোল বাস টার্মিনাল থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চুয়াডাঙ্গার জনজীবন, পানিবন্দীদের পাশে প্রশাসন শরীফুজ্জামান শরীফ চট্টগ্রাম অঞ্চলের সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে ছয় দিনে ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। রাজশাহীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস রাজশাহী’ কর্মসূচির উদ্বোধন, প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিনু গলাচিপায় একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত দুই মাদক কারবারি গ্রেফতার

ঝিনাইদহে মহেশপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৬

মো: শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ

 

ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা জামায়াতের পক্ষ থেকে মহেশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার যাদবপুর বাজারে জামায়াতের গণসংযোগ চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

লিখিত অভিযোগপত্রে যাদবপুর গ্রামের আফসার আলীর ছেলে আশরাফুল, মন্টু মিয়ার ছেলে ছফর আলী, সবুজ মিয়া, সাইদুল ইসলাম, রেজাউলের ছেলে হাসান আলী, মোজাম্মেলের ছেলে সাইদ ও ইরশাদ মেম্বারের ছেলে হবিবার রহমানের নাম উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গণসংযোগ শেষে মাগরিবের নামাজের পর জামায়াত ও বিএনপি কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

মহেশপুর উপজেলা জামায়াতের আমির ফারুক আহম্মদ বলেন, যাদবপুর বাজারে গণসংযোগ শেষ করে মাগরিবের নামাজে যাচ্ছিলেন আমাদের নেতাকর্মীরা। এসময় বিএনপির কর্মীরা হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। মহেশপুর থানায় লিখিত অভিযোগ করেছি।

মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি বলেন, আমি ঢাকায় আছি। যাদবপুর বাজারে আমাদের কয়েকজন কর্মীকে মারধর করেছে জামায়াতের কর্মীরা। আমি এর চেয়ে বেশি কিছু জানিনা বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা