রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
চরফ্যাশনে এসএসসি পরীক্ষা শেষে কেন্দ্রে উত্তেজনা, হামলা-ভাঙচুর; পুলিশের টিয়ারশেল, আহত অন্তত ১২-১৩ জন মাদক ও ইন্টারনেট আসক্তিমুক্ত সমাজ গঠনের বার্তা, সাঘাটায় জমজমাট এইচপিএল ক্রিকেট টুর্নামেন্টের পর্দা নামল মিথ্যা প্রতিবেদন ও সকল বাধা পেরিয়ে পৈতৃক ভিটায় শাহিনুর রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি আশিক সাঈদ এর যোগদান উখিয়া টেকনাফ বিশেষ অভিযান ১০ হাজার ইয়াবাসহ নারী আটক বেনাপোল বাস টার্মিনাল থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চুয়াডাঙ্গার জনজীবন, পানিবন্দীদের পাশে প্রশাসন শরীফুজ্জামান শরীফ চট্টগ্রাম অঞ্চলের সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে ছয় দিনে ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। রাজশাহীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস রাজশাহী’ কর্মসূচির উদ্বোধন, প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিনু গলাচিপায় একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত দুই মাদক কারবারি গ্রেফতার

ঝিনাইদহে ধানের আইলে কৃষকের নিথর দেহ, রহস্যজনক হত্যা।

মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ

ভোরের আলো ফোটেনি তখন। ধানক্ষেতে কাজের প্রস্তুতি নিতে বাড়ি থেকে বের হয়েছিলেন অনেকে। হঠাৎই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাঙ্গিয়ার পোতা গ্রামে—ধানের আইলে পড়ে আছে এক মানুষের নিথর দেহ। কাছে গিয়ে দেখা যায়, তার হাত-পা বাঁধা, গলায় দড়ি পেঁচানো। পরে জানা যায়, তিনি স্থানীয় কৃষক ইসাহাক আলী (৬৫)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বংকিরা–রাঙ্গিয়ার পোতা সড়কের বচদাড়ির মাঠ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত ইসাহাক আলী ওই গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে ধানক্ষেতে যাওয়ার পথে তারা মরদেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামের মানুষ বলছেন, ইসাহাক আলী ছিলেন পরিশ্রমী কৃষক। কারও সঙ্গে তার শত্রুতা ছিল না। তাই কেন, কে বা কারা তাকে হত্যা করল—তা নিয়ে দেখা দিয়েছে নানা জল্পনা।

ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিছুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাত-পা বেঁধে গলায় ফাঁস দিয়ে হত্যা করে মাঠে ফেলে গেছে দুর্বৃত্তরা। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।”

পুলিশ বলছে, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তদন্তে হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা