মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঘোড়াঘাটে কেজি স্কুলের পরিচালক ও কারখানার মালিককে ৪০ হাজার টাকা এক মাসের বিনাশ্রম কারাদন্ড। ইসলামী আন্দোলন বাংলাদেশ: ২০২৬–২৭ সেশনের কমিটি গঠনে পরামর্শ ও বাস্তবতা শিবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উদযাপন । নলডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ‎দুর্গাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপিত জকিগঞ্জে আলোর পথে সমাজ কল্যাণ সংস্থার ইফতার ও দোয়া মাহফিল সুবিদপুর কল্যাণ সমিতি – চট্টগ্রাম শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠান সম্পন্ন শরীয়তপুরের জাজিরায় ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক শরীয়তপুর প্রতিনিধি: গাইবান্ধা জেলানাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত লালমোহনে অনৈতিক কাজ করতে গিয়ে হোসেন চৌকিদার কট। জেলা সমবায় কর্মকর্তা দুর্নীতির দায়ে বদলি – চেয়ার ছাড়তে নারাজ বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎ এমপিওভুক্তির দাবিতে ঝিনাইদহে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পরিবহন সংশ্লিষ্টদের সাথে জিএমপির মতবিনিময় সভা। মাটি কাটার অপরাধে মহেশচাঁদা গ্রামের বাসিন্দাকে ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ১ লক্ষ্য টাকা মূল্যের ভারতীয় মালামাল আটক লালমোহনে জ্বালানি তেল ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা। অবশেষে বরিশাল থেকে আটক হানি ট্র্যাপ চক্রের দুই নারী সদস্য “আমি আপনাদের নেতা নই, সন্তান”— কোটচাঁদপুরে দোয়া ও ইফতার মাহফিলে শিমুল নওগাঁয় জাতীয় দিবস উদযাপন ঘিরে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

ঝিনাইদহে দাঁড়িপাল্লার নারী কর্মীদের প্রচারণায় বাধা ও লাঞ্ছনার অভিযোগ

 

শারমিন আরা

ঝিনাইদহ জেলা প্রতিনিধি

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহে নির্বাচনী প্রচারণার উত্তাপ ক্রমেই বাড়ছে। এরই মধ্যে ঝিনাইদহ সদর উপজেলার ১৫ নম্বর কালিচরণপুর ইউনিয়নের কাস্টসাগরা গ্রামে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের নির্বাচনী প্রচারণায় বাধা ও শারীরিক লাঞ্ছনার অভিযোগ উঠেছে। অভিযুক্ত হিসেবে স্থানীয় বিএনপির এক ইউপি সদস্য মুসা ও তার সহযোগীদের নাম উঠে এসেছে।

স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, গত ২৩ থেকে ২৫ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে জামায়াতে ইসলামীর নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ ও ভোটের প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় বিএনপির ওই ইউপি সদস্য ও তার অনুসারীরা তাদের পথরোধ করেন এবং একপর্যায়ে গায়ে হাত তোলেন। এতে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ড. হাবিবুর রহমান। তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং বিক্ষোভ করেন। এ সময় তিনি বলেন,

“নারীদের ওপর হামলা ও প্রচারণায় বাধা দেওয়ার মতো ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি হলে এর সম্পূর্ণ দায় প্রশাসন ও স্থানীয় বিএনপিকে নিতে হবে।”

তিনি অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ড. হাবিবুর রহমান আরও বলেন, সন্ত্রাস ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করার অপচেষ্টা কখনোই সফল হবে না। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ব্যালটের মাধ্যমে এসব অপচেষ্টার জবাব দিতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসের একজন কর্মকর্তা জানান,

“সব রাজনৈতিক দলের জন্য সমান প্রচারের সুযোগ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব।”

ঘটনার পর স্থানীয় ভোটারদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। অনেকেই নারী কর্মীদের সঙ্গে অশালীন আচরণকে মতপ্রকাশের স্বাধীনতা ও নির্বাচনী প্রচার-সমতার ওপর সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখছেন। এতে এলাকায় রাজনৈতিক উত্তেজনাও চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে।

এদিকে ২৬ জানুয়ারি ঝিনাইদহ সদরের ওয়াজির আলী স্কুল মাঠে অনুষ্ঠিত এক জনসভায় জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এই ঘটনার উল্লেখ করে বলেন,

“মা-বোনদের সম্মানে আঘাত করা হলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না।”

ঘটনার সত্যতা যাচাইয়ে প্রতিবেদক স্থানীয় সাংবাদিক, প্রকাশিত সংবাদ, সংশ্লিষ্ট কর্মী এবং হাতে থাকা ভিডিওচিত্রসহ একাধিক উৎস পরীক্ষা করেন। সময়, স্থান ও ঘটনার বর্ণনায় মিল পাওয়া গেছে, যা অভিযোগের সত্যতার পক্ষে ইঙ্গিত দেয়।

বিশেষজ্ঞদের মতে, নির্বাচনী প্রচারণায় নারী কর্মীদের বাধা দেওয়া শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার বিষয় নয়; এটি গণতান্ত্রিক প্রক্রিয়া, প্রচার-সমতা এবং নাগরিকের মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি চাপ সৃষ্টি করে।

উল্লেখ্য, এই প্রতিবেদনের তথ্য যাচাই, উৎস মূল্যায়ন ও বিশ্লেষণ ১৯–২১ জানুয়ারি ২০২৬ তারিখে সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (SACMID) ও ইউনেস্কো (UNESCO) আয়োজিত “মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যের অখণ্ডতা ও ফ্যাক্ট-চেকিং” প্রশিক্ষণে অর্জিত দক্ষতার আলোকে সম্পন্ন করা হয়েছে। ঘটনার ভিডিওচিত্র যাচাইয়ে InVID অ্যাপ ব্যবহার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা