রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
চরফ্যাশনে এসএসসি পরীক্ষা শেষে কেন্দ্রে উত্তেজনা, হামলা-ভাঙচুর; পুলিশের টিয়ারশেল, আহত অন্তত ১২-১৩ জন মাদক ও ইন্টারনেট আসক্তিমুক্ত সমাজ গঠনের বার্তা, সাঘাটায় জমজমাট এইচপিএল ক্রিকেট টুর্নামেন্টের পর্দা নামল মিথ্যা প্রতিবেদন ও সকল বাধা পেরিয়ে পৈতৃক ভিটায় শাহিনুর রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি আশিক সাঈদ এর যোগদান উখিয়া টেকনাফ বিশেষ অভিযান ১০ হাজার ইয়াবাসহ নারী আটক বেনাপোল বাস টার্মিনাল থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চুয়াডাঙ্গার জনজীবন, পানিবন্দীদের পাশে প্রশাসন শরীফুজ্জামান শরীফ চট্টগ্রাম অঞ্চলের সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে ছয় দিনে ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। রাজশাহীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস রাজশাহী’ কর্মসূচির উদ্বোধন, প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিনু গলাচিপায় একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত দুই মাদক কারবারি গ্রেফতার

ঝিনাইদহে কোটচাঁদপুরে কিশোরের গলা কেটে পাখিভ্যান ছিনতাই, ভ্যানসহ আসামী আটক

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইহের কোটচাঁদপুর উপজেলার গোবিন্দপুর টু চতুরপুরগামী পাকা রাস্তার উপর থেকে গত ৯ অক্টোবর দিনের বেলায় জাহিদুল ইসলাম (১৯) নামে এক কিশোরের গলায় ধারালো ছুরি মেরে গুরুত্বর আহত করে এবং তার কাছে থাকা পাখি ভ্যানটি ছিনতাই করে দুর্বৃত্তরা । এ ঘটনায় ওই দিনই কোটচাঁদপুর মডেল থানায় মামলা করেন জাহিদুলের ভাই সাইদুর। কোটচাঁদপুর থানার মামলা নং-০২, তারিখ-০৯ অক্টোবর ২০২৫। মামলার পর থেকেই আসামীদের ধরতে তৎপর হয় কোটচাঁদপুর থানা পুলিশ। পুলিশ সুত্রে জানা যায় ১৫ই অক্টোবর কোটচাঁদপুর থানার ওসি তদন্ত এনায়েত আলী খন্দকার এর নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল মামলার প্রধান আসামী সবুজ হোসেন (২৭) কে কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করেন । আটককৃত সবুজ হোসেন মহেশপুর উপজেলার বজ্রাপুর গ্রামের সুলতানের ছেলে বলে জানা যায়। প্রধান আসামীর স্বীকারোক্তি মোতাবেক জানা যায় ইতিমধ্যে তিন হাত বদল হয়ে তিন বার পাখিভ্যানটি বিক্রয় করেছে সংবদ্ধ ছিনাইচক্রের সদস্যরা। প্রথমে ভ্যানটি ১০ হাজার টাকায় ক্রয় করেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা এলাকার সোনা মিয়া নামে এক জন, দর্শনা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্য থেকে জানা যায় তিনি সুমন হোসেন নামে অন্য জনের নিকট ১৭ হাজার পাঁচশত টাকায় ভ্যানটি বিক্রয় করেছেন। সুমন হোসেন কে প্রেফতারের পর জানা যায় তিনি আক্তার হোসেন নামে অন্য জনের কাছে ২৪ হাজার টাকায় ভ্যানটি বিক্রি করেছেন। আক্তার হোসেনকে প্রেফতার করে তার দেয়া তথ্য মতে অভিযান চালিয়ে দর্শনা থানাধীন দোস্তআমতলা গ্রাম থেকে ওই পাখিভ্যানটি উর্দ্ধার করা হয়। আটককৃত চার জন আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনর্চাজ কবীর হোসেন মাতুব্বর।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা