সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত সরকারি সেবা প্রদানে হয়রানি বরদাশত করা হবে না: সংরক্ষিত আসনের সাংসদ মাধবী মার্মা। হরিণাকুণ্ডুতে স,ন্ত্রাসী হা,মলায় জামায়াত নেতা গু,রুতর আহত, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুদকের অভিযান, দায়িত্বে নেই অর্ধেক চিকিৎসক। ১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা

ঝিনাইদহে কৃষক দল নেতা তরু মুন্সি হত্যা মামলার প্রধান আসামি ড. মনোয়ার গ্রেফতার

মো:মিল্টন হোসেন

বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ

ঝিনাইদহে জামায়াত-বিএনপি সংঘর্ষে নিহত কৃষক দল নেতা তরু মুন্সি হত্যা মামলার এজাহার নামীয় ১ নম্বর আসামি ড. মনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তাকে আটক করতে সক্ষম হয়েছে র‍্যাব সদস্যরা। র‍্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প সূত্রে জানা যায়, সংঘর্ষে কৃষক দল নেতা তরু মুন্সি নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ড. মনোয়ার হোসেনকে প্রধান আসামি করা হয়। মামলার পরপরই তাকে গ্রেফতারে অভিযান শুরু করে র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, গ্রেফতারকৃত ড. মনোয়ার হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি ঝিনাইদহে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কৃষক দল নেতা তরু মুন্সি নিহত হন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে নিহতের পরিবার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। এদিকে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা