সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঐতিহ্য হারাচ্ছে গলাচিপা: এবার হচ্ছে না কাঙ্ক্ষিত বৈশাখী মেলা রাঙামাটিতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরাতে বিক্ষোভ সমাবেশে গোমস্তাপুরে জ্ঞানচক্র একাডেমি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। গাজীপুরে স্ত্রীর লাশ ঘরে রেখে তালাবন্ধ করে পালিয়েছেন স্বামী শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ছড়াল কক্সবাজার জেলা পুলিশ কুষ্টিয়ায় মাজার ভাঙচুরের পর অগ্নিসংযোগ পীর নিহত চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: সীমান্ত নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের ওপর জোর ঝিনাইদহে নবনিযুক্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত,

ঝিনাইদহে কালীগঞ্জে পেট্রোল, ডিজেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা

মোঃ শাকিল রেজ খুলনা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় জ্বালানি তেল বেশি দামে বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোবাইল কোর্টে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২৩ মার্চ) বেলা ৩ টার সময় উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের সিংদহ গ্রামের আমতলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় পেট্রোল, ডিজেল নির্ধারিত মূল্যের চেয়ে দাম বেশি রাখাসহ ভাউচার এবং রেজিস্টার সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই ব্যবসায়ীকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে। এ মোবাইল কোর্ট পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। তিনি জানান, সিংদহ গ্রামের আমতলা বাজারে বাজার তদারকি অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় পেট্রোল, ডিজেল নির্ধারিত মূল্যের চেয়ে দাম বেশি রাখাসহ ভাউচার এবং রেজিস্টার সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুই ব্যবসায়ীকে ২টি মামলায় ১০ দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। পাশাপাশি ফিলিং স্টেশনগুলো তদারকি করা হয়। তিনি আরো বলেন,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা