শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
‎দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার, ছুরি ও চাপাতি উদ্ধার ‎ তিন সন্তান ফেলে নগদ টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের হাত ধরে উধাও ব্যবসায়ীর স্ত্রী, ঝিনাইদহে তোলপাড় ঝিনাইদহ জেলা পুলিশের হাতে আটক হলো কু,খ্যাত মাদক ব্যবসায়ী জীবন ও তার এক সহযোগী ইয়াবা ও কোরেক্সসহ , ঝিনাইদহের বিদায়ী পুলিশ সুপারের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানালেন সাংবাদিক শারমিন আরা এমপি নয়ন কেন্দ্রীয় যুবদলের সম্পাদক মনপুরায় যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গলাচিপায় বজ্রপাতে কৃষকের প্রাণহানি: কালবৈশাখী ঝড়ে শোকের ছায়া ঝিনাইদহের নারকেল বাড়িয়াই পুকুরে ডুবে শিশুর মৃ,ত্যু, বাঁচানোর আশায় মাথায় তুলে ঝাঁকানো হয় তাকে, সিরাজগঞ্জে সাপের ছোবলে প্রাণ হারালেন ৩ বছরের নূর মোহাম্মদ ঝিনাইদহ সদরে ৭৫ বছর বয়সী বৃ’দ্ধা’র ঝু’ল’ন্ত ম’র’দেহ উ’দ্ধা’র মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের

ঝিনাইদহে এনসিপির মানববন্ধন, দুই নেতার মুক্তির দাবি

মোঃ মিল্টন হোসেন,বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ:

ঝিনাইদহে দায়ের হওয়া একটি মামলায় গ্রেফতার দুই ছাত্রনেতার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের পায়রা চত্বর এলাকায় এ কর্মসূচির আয়োজন করে দলটির জেলা শাখা।
মানববন্ধনে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মেহেদী হাসান আশিক-এর মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন তারেক রেজা, সাইদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিপির জেলা সদস্য সাকিব আল হাসান।
বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুই নেতাকে মামলায় জড়িয়ে গ্রেফতার করা হয়েছে। তারা অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
প্রসঙ্গত, গত ২২ মে ঝিনাইদহ সফরকালে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী-এর ওপর ডিম ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় এনসিপির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। পরে পাল্টা মামলা করেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির। ওই মামলার সূত্র ধরে অয়ন রহমান খান ও আশিকুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
মানববন্ধন শেষে নেতাকর্মীরা গ্রেফতার দুই নেতার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা