রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় মিরপুরের ইব্রাহিমপুরে রাজউকের অনুমোদন ছাড়াই চারতলা ভবন নির্মাণের অভিযোগ নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, সেপটিক ট্যাংক ও অনুমোদিত নকশা—নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের আতঙ্ক মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক

ঝিনাইদহের মহেশপুরে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ, স্বামীকে মারধর থানায় মামলা

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বাকপ্রতিবন্ধী এক নারীকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও পরবর্তীতে স্বামীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর মা রহিমা বেগম (৫৫), স্বামী মৃত আব্দুস সাত্তারের স্ত্রী, গ্রাম জয়পুর, থানা মনিরামপুর, জেলা যশোর।
অভিযোগ সূত্রে জানা যায়, রহিমা বেগমের ছেলে মিলন ও তার স্ত্রী আসমা খাতুন (২২) দুজনেই বাকপ্রতিবন্ধী। তারা ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছিলেন। পূজার সময় তারা মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নে ভিক্ষার উদ্দেশ্যে আসেন। প্রতিদিন ভিক্ষা শেষে স্বামী-স্ত্রী যেকোনো স্থানে রাত যাপন করতেন।ঘটনার দিন তারা মহেশপুরের বাতানগাছি এলাকায় অবস্থানকালে স্থানীয় এক যুবক তরিকুল ইসলাম (২৮), পিতা- অহিদুল ইসলাম, গ্রাম বাথানগাছি, থানা মহেশপুর, জেলা ঝিনাইদহ তাদের সঙ্গে দেখা করে। সে আসমা খাতুনকে কিছু খাবার-দাবার কিনে দেয় এবং পরে অধিক প্রলোভন দেখিয়ে সেগুন বাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।ঘটনার পর ভিকটিম কিছুদিন নীরব থাকেন এবং পরে তার স্বামী মিলনকে বিষয়টি জানান। গত ১০ অক্টোবর বিকেলে মির্জাপুর বাজারে ভিকটিমের স্বামী মিলনের সঙ্গে তরিকুলের দেখা হলে মিলন বিষয়টি নিয়ে জানতে চাইলে তরিকুল রাগান্বিত হয়ে তাকে মারধর করে।পরে মোবাইল ফোনে বিষয়টি জানতে পেরে মিলনের মা রহিমা বেগম মহেশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা