শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মোটরসাইকেল তল্লাশিতে ৮.৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, আটক। সিলেটের জৈন্তাপুরে যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম সিন্ডিকেটের দাপটের অভিযোগ ’ ভারতীয় পুশইন বন্ধের দাবিতে সাতক্ষীরা সীমান্তে বিক্ষোভ আটঘরিয়ায় উপজেলা পর্যায়ে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে দৈনিক ভিত্তিক ও মাষ্টাররোল কর্মচারীদের বিভাগীয় সমাবেশ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ০৯টি মোবাইল ফোন এবং ০১টি মোটরসাইকেল একজন আসামি আটক। ঝিনাইদহের নতুন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, সিরাজগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারের ব্যক্তিক্রমী উদ্যোগ। GAP প্রটোকল ভ্যালিডেশন বিষয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত

ঝিনাইদহের মহেশপুরে পানিতে ডুবে দুই বছরের শিশুর করুণ মৃত্যু

মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের সুন্দরপুর গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক দুর্ঘটনা। পানিতে ডুবে প্রাণ হারিয়েছে মাত্র দুই বছর তিন মাস বয়সী এক নিষ্পাপ শিশুকন্যা স্নিগ্ধা। রবিবার (২৬ অক্টোবর ২০২৫) আসরের নামাজের পর বিকেল সাড়ে ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত স্নিগ্ধা সুন্দরপুর গ্রামের মোঃ শামীম হোসেন ও গৃহবধূ সুমাইয়া খাতুনের একমাত্র সন্তান।স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন শিশুর মা ফ্রিজে রাখা দুধ গলানোর জন্য বাড়ির ভেতর কলের পাশে একটি বালতিতে পানি দেন। খেলার ছলে স্নিগ্ধা ওই বালতির পাশে গিয়ে অসাবধানতাবশত মুখসহ বালতির ভেতরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটির পা উপরে ভেসে থাকতে দেখে মা ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন এবং দ্রুত স্থানীয় ভোলাডাঙ্গা বাজারের চিকিৎসক অশোক ডাক্তারের কাছে নিয়ে যান। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।এই মৃত্যুর খবরে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় পুরো গ্রাম। শিশুটির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। প্রতিবেশী ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।বাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু বলেন,এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। একটি নিষ্পাপ শিশুকে এভাবে হারানো কোনো পরিবারের পক্ষে সহ্য করা সম্ভব নয়। আমরা পরিবারটির প্রতি গভীর সমবেদনা জানাই এবং সবাইকে অনুরোধ করছি শিশুদের আশপাশের পরিবেশ নিরাপদ রাখতে, যেন এমন দুর্ঘটনা আর কোনো পরিবারে না ঘটে।স্থানীয়দের ভাষায়, স্নিগ্ধার অকাল মৃত্যুতে সুন্দরপুর গ্রাম আজ নিস্তব্ধ ও শোকাহত। শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার মা-বাবা ও পরিবার।
মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন,ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। আমরা বিষয়টি জেনেছি এবং পরিবারকে আমাদের পক্ষ থেকে সহানুভূতি ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা