শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নেতারা বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট দিতে বেকারি শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য মিছিল শাজাহানপুরে (বগুড়া-৭) ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা সুষ্ঠু বাস্তবায়নে আলোচনা সভা। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল সারিয়াকান্দি উপজেলা উন্নয়নের ধারাবাহিকতা রাখতে কাজী রফিকুলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের নন্দীগ্রামের উন্নয়নে মোশাররফকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার বগুড়া-৬ আসনে ধানের শীষের পক্ষে জাগপার গণসংযোগ ও প্রচারণা দুপচাঁচিয়াকে মডেল উপজেলা গড়তে মহিত তালুকদারকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — ডলার পবিত্র শবেবরাত উপলক্ষে জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বগুড়া উন্নয়নের স্বার্থে তারেক রহমান’কে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের শেরপুর উপজেলা উন্নয়নের স্বার্থে পুনরায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া জিয়া মেডিকেলের উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান এম-ট্যাব নেতা ডলারের কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ইং বরিশাল সদর ৫ আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার উপদেষ্টা বিএনপির চেয়ারম্যান এর শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কতৃক আয়োজিত উঠান বৈঠক ও নির্বাচনী জনসভা। মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত।

ঝিনাইদহের প্রাণকেন্দ্রে BOND শোরুমে ভাঙচুর ও অগ্নিসংযোগ

মো:মিল্টন হোসেন

বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ

ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল শহর, আতঙ্কে সাধারণ মানুষ।
ঝিনাইদহে ওসমান হাদীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে অবস্থিত BOND (বন্ড) শোরুমে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ ছাত্র জনতা এই হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল আনুমানিক চারটার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে একদল বিক্ষুব্ধ ছাত্র শহরের পায়রা চত্বরে পৌঁছে। এরপর তারা হঠাৎ করেই BOND শোরুমে হামলা চালায়। এ সময় শোরুমের কাঁচ, আসবাবপত্র ও ভেতরে থাকা বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়। একপর্যায়ে শোরুমে থাকা সকল জিনিসপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়।
আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পুরো শোরুমে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। শহরের গুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় আশপাশের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক দোকানপাট তড়িঘড়ি করে বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে জানালে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে শোরুমের অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
উল্লেখ্য, BOND শোরুমটির মালিক ঝিনাইদহ জেলা যুবলীগের সভাপতি আশরাফ মাহমুদ জন। রাজনৈতিক পরিচয় ও চলমান উত্তেজনার কারণে এই হামলার ঘটনা আরও আলোচনার জন্ম দিয়েছে।
ওসমান হাদীর মৃত্যুর ঘটনার পর থেকেই ঝিনাইদহ শহর ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিভিন্ন স্থানে বিক্ষোভ, প্রতিবাদ ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। একই সঙ্গে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন তারা।
ঝিনাইদহে চলমান এই উত্তেজনাকর পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা