শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক, উস্কানি মূলক পোস্টে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ স্থাপনের দাবীতে মানববন্ধন, চুয়াডাঙ্গায় আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মৃত্যু ঘিরে রহস্য শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ। লালমোহনে যৌতুকের দাবিতে গৃহবধূ মারজিয়ার ওপর নির্যাতনের অভিযোগ কক্সবাজারে অস্ত্র-ইয়াবাসহ দুইজন আটক চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন ঝিনাইদহ ১১ কোটি টাকার আধুনিক কসাইখানার উদ্বোধন, নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ৫০ হাজার টাকা জরিমানা, ভেকু জব্দ

ঝিনাইদহের কালীগঞ্জে চিনিকলের ফার্মের মাঠে পড়ে ছিল রক্তাক্ত মরদেহ

মোঃ পারভেজ ঝিনাইদহ :

ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে ওমর শেখ (৩০) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্যালোইঞ্জিন চালিত নসিমন গাড়ির চালক। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মোবারকগঞ্জ চিনিকলের মাঠে ওই মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

নিহত ওমর শেখ কালীগঞ্জ উপজেলার বেলাট গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে। বৃহস্পতিবার বিকালে নসিমন গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চিনিকল ফার্মের মাঠে উপজেলার বেলাট গ্রামের ওমর শেখের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে কুপিয়ে ও শ্বাসরোধে ওই ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ও গলায় রশি বাধা ছিল। গতকাল (বৃহস্পতিবার) বিকাল তিনটায় ওমর শেখ তার নিজ বাড়ি থেকে নসিমন গাড়ি নিয়ে বের হন৷ আজ সকালে তার মরদেহ আমরা উদ্ধার করেছি। ঘটনাস্থলে ক্রাইম সিন ইউনিট কাজ করছে। ক্রাইম সিন ইউনিটের কাজ শেষ হলে মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডের কারণ এখনই বলা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা