সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি! রায়পুরে মেঘনায় থামছে না মা ইলিশ শিকার সাংবাদিক আলিফ ফকিরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে ৯৬’র মতো আবারো বিএনপি সরকারের বিরুদ্ধে জোট করেছে জামায়াত: রাশেদ খান টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার,

ঝিনাইদহের কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় প্রশান্ত কুমার আটক

মোঃ শাকিল রেজা, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ

ঝিনাইদহের কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় প্রশান্ত কুমার নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ । আজ দুপুর ২ টার দিকে শহরের কলেজ পাড়া থেকে তাকে আটক করা হয় । আটক প্রশান্ত কুমার কলেজপাড়ার বাসিন্দা ।

স্থানীয়রা জানায়, আজ বেলা ১২ টার দিকে কলেজপাড়ার একটি চায়ের দোকানে সনাতন ও ইসলাম ধর্মের কয়েক ব্যক্তি ধর্ম সম্পর্কে আলোচনা করছিল । সে সময় প্রশান্ত কুমার নামের ওই ব্যক্তি ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করলে মুসলিমদের ভিতর ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয় । ঘটনার সময় কয়েকজন সনাতন ধর্মলম্বীরা প্রশান্তের কথার প্রতিবাদ করে মুসলমানদের প্রতি শান্ত থাকার আহবান জানান। ক্রমেই পরিস্থিতি খারাপের দিকে গেলে কালীগঞ্জ থানা পুলিশ প্রশান্তকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার এসআই আ খ ম মনিরুজ্জামান বলেন, ঘটনা শুনে ওই ব্যক্তিকে থানা হেফাজতে আনা হয়েছে। আপাতত আমি এটুকু বলতে পারবো ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা