সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত সরকারি সেবা প্রদানে হয়রানি বরদাশত করা হবে না: সংরক্ষিত আসনের সাংসদ মাধবী মার্মা। হরিণাকুণ্ডুতে স,ন্ত্রাসী হা,মলায় জামায়াত নেতা গু,রুতর আহত, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুদকের অভিযান, দায়িত্বে নেই অর্ধেক চিকিৎসক। ১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা

ঝিনাইদহের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশের এ্যাকশান শুরু

শারমিন আরা,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

গত ২৪ ঘন্টায় ঝিনাইদহ জেলা পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্য দুইটি চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার।

মাদকদ্রব্য উদ্ধার ও ৪ জুয়াড়ী গ্রেফতার।

১৬/০৬/২০২৬ তারিখ জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি চৌকস দল কালিগঞ্জ থানাধীন ৪ নং নিয়ামতপুর ইউপির মস্তফাপুর ও কালিগঞ্জ পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য
১। জাহিদ হাসান (২৬)
পিতা-মুকুল মন্ডল, মাতা-আকলিমা বেগম, সাং-মস্তফাপুর, ২। মোঃ মেহেদী হাসান সান্টু (৩০), পিতা-মোঃ ওবাইদুল বিশ্বাস, মাতা-মোছাঃ আফরোজা বেগম, সাং-ফরাসপুর, ৩। রাজ কুমার বিশ্বাস জসিম (২৭), পিতা-গোবিন্দ বিশ্বাস, মাতা-রেখা রানী বিশ্বাস, সাং-চাঁচড়া, সর্ব থানা-কালীগঞ্জ, জেলা-ঝিনাইদহদের কে দুইটি চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার করে। এই চক্রটি দীর্ঘদিন যাবত বিভিন্ন জেলায় মোটরসাইকেল চুরি করা সহ চোরাই মোটরসাইকেল কেনা-বেচা করে মর্মে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

১। ০১ (এক) টি পুরাতন কালো রংয়ের Suzuki Gixxer monotone, 150 cc মোটর সাইকেল, যাহা রেজিষ্ট্রেশন বিহীন, যাহার চেসিস নং RMBL-NG4BW-125413, ইঞ্জিন নং- BGA1-730983, ২। ০১ (এক) টি পুরাতন কালো রংয়ের Bajaj Pulsar মোটর সাইকেল, যাহা রেজিষ্ট্রেশন বিহীন, যাহার চেসিস নং- MD2A11CZ3HWK91355* ইঞ্জিন নং- DHZWHK22666।

এছাড়া ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ঝিনাইদহ সদর থানাধীন কাঞ্চনপুর মধ্যপাড়া এলাকা হতে ১০০ পিচ ইয়াবা সহ ০৩ জনকে গ্রেফতার; কালিগঞ্জ থানা পুলিশ কর্তৃক দুইটি পৃথক ঘটনায় ৬১ পিচ ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার; মহেশপুর থানা পুলিশ কর্তৃক ১ বোতল ESKUF ও ১ বোতল WINCEREX ও ০১ টি মোটরসাইকেল সহ ০২ জন গ্রেফতার; হরিনাকুন্ডু থানা পুলিশ কর্তৃক ৫০ গ্রাম গাঁজা সহ ০১ জন গ্রেফতার; শৈলকুপা থানা পুলিশ কর্তৃক ০৫ টি পৃথক অভিযানে ৫৫ পিচ ইয়াবা, ১০৪ গ্রাম গাঁজা উদ্ধার ও জুয়া খেলার সময় ৩০,০১০/-(ত্রিশ হাজার দশ) টাকা সহ ০৪ জন জুয়াড়িকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

এ সকল ঘটনায় ঝিনাইদহ জেলা পুলিশ কর্তৃক ১৭ জনকে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা