রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় মিরপুরের ইব্রাহিমপুরে রাজউকের অনুমোদন ছাড়াই চারতলা ভবন নির্মাণের অভিযোগ নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, সেপটিক ট্যাংক ও অনুমোদিত নকশা—নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের আতঙ্ক মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক

জাজিরায় পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার: এলাকায় স্বস্তি ফিরে এসেছে

জিল্লুর রহমান

জেলা বিশেষ প্রতিনিধি, শরীয়তপুর
দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবাসহ মিলন শেখ (২৮) নামের এক যুবককে আটক করেছে জাজিরা থানা পুলিশ।

গ্রেফতারকৃত মিলন শেখ মূলনা ইউনিয়নের বড় মুলনা তালুকদার কান্দি এলাকার বাসিন্দা মোতালেব শেখের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে জাজিরা থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

অভিযানের সময় পুলিশ তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন,
“মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটক ব্যক্তিকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”

তিনি আরও জানান, জাজিরা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের বিরুদ্ধে কোনো প্রকার আপোষ করা হবে না।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড় মুলনা তালুকদার কান্দি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীদের তৎপরতা ছিল। পুলিশের এই সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকা মাদকমুক্ত হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা