শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
কক্সবাজারে অস্ত্র-ইয়াবাসহ দুইজন আটক চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন ঝিনাইদহ ১১ কোটি টাকার আধুনিক কসাইখানার উদ্বোধন, নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ৫০ হাজার টাকা জরিমানা, ভেকু জব্দ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৫ লাখ টাকার মাছ নিধন দেবোত্তর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকুল স্টোরের কর্মচারীর মৃত্যু, আহত ১ জামালপুরে ধর্ষণ মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরছে,গ্রেফতারের দাবীতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন৷ টেকনাফে ২১ হাজার ইয়াবা জব্দ কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও অপর আরেকটি ধর্ষণ মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত৷

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৫ লাখ টাকার মাছ নিধন

স্টাফ রিপোর্টার:

পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের আতাউল্লাহপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পুকুর মালিক আবু তালেব।

বৃহস্পতিবার সকালে সরজমিনে দেখা যায়, পুকুরের পানিতে ভেসে আছে মরা মাছ। দূর্গন্ধে থাকা যাচ্ছে না । পুকুর মালিকের লোকজন ও গ্রাম বাসি মাছ তুলে পুকুরপাড়ে গর্ত করে পুতে ফেলছে আবার অনেকেই মাছ নিয়ে যাচ্ছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আতাউল্লাহপুর গ্রামের বাসিন্দা আবু তালেব (পিতা: মৃত আব্দুল গফুর শেখ) দীর্ঘদিন ধরে তার দুই বিঘা আয়তনের পুকুরে মাছ চাষ করে আসছিলেন। গত ১৮ জুন দিবাগত রাতে তার পুকুরে বিষ প্রয়োগ করা হয়। পরদিন সকালে পুকুরের বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠতে দেখা গেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এবিষয়ে আবু তালেব বলেন, “আমার সাথে আজিজ গংদের জমিজমা নিয়ে পূর্ব থেকেই বিরোধ চলছিল। সেই শত্রুতার জের ধরে আমার পুকুরে তারা বিষ প্রয়োগ করা করেছে। এতে আমার প্রায় ৫ লাখ টাকার মাছ মারা গেছে। আমি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।”

স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান বলেন, “সকালে পুকুরে অসংখ্য মাছ মরে ভেসে উঠতে দেখা যায়। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”

তবে এ বিষয়ে অভিযুক্ত আব্দুল আজিজ গংয়ের বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় পাবনা সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা