বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভালুকায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত টঙ্গীতে সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের

জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার।

‎তাসলিমা শারমিন
স্টাফ রিপোর্টার

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের “শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক” হিসেবে নির্বাচিত হয়েছেন ড. শাহজাহান মজুমদার। শনিবার (২৫ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রদান করা হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রইছ উদ্দিন, ট্রেজারার প্রফেসর ড. সাবিনা শারমীন, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শরীফ মোশাররফ হোসেন এবং সংগঠনের কার্যকরী সভাপতি মো. আলতাফ হোসেনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রফেসর ড. মো. জহিরুল ইসলাম শিকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সজল।
‎
‎উল্লেখ্য, ড. শাহজাহান মজুমদার দৈনিক একুশে সংবাদ এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন এর চেয়ারম্যান এবং লালমাই প্রেস ক্লাবের সভাপতির দায়িত্বও পালন করছেন।
‎
‎নবনির্বাচিত শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক ড. শাহজাহান মজুমদার তার বক্তব্যে এই সম্মানের জন্য অ্যালামনাই এসোসিয়েশনের বর্তমান ও প্রাক্তন সকল শিক্ষার্থীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তাদের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে তিনি দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করবেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা