মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
লাকসাম কালচারাল সেন্টারের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শাহজাদপুরে মাদকবিরোধী জাগরণ: নরিনা ইউনিয়নে সচেতনতার জোয়ার, গড়বে মাদকমুক্ত সমাজ মনপুরায় রাতের আঁধারে গৃহবধূকে সংঘবদ্ধ নির্যাতন, বাধা দিতে গিয়ে বাবার ওপর হামলা:প্রধান আসামি গ্রেফতার উখিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ‎দুর্গাপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সাতক্ষীরায় মাটিবাহী ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার পহেলা বৈশাখ সামনে রেখে পটুয়াখালী উপকূলে হুহু করে বাড়ছে ইলিশের দাম এ যেন মরার উপর খরার গা ৫৮ দিনের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, হচ্ছে অত্যাধুনিক স্পোর্টস ভিলেজ।

জকিগঞ্জে আলোর পথে সমাজ কল্যাণ সংস্থার ইফতার ও দোয়া মাহফিল

সিলেটের জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নে সামাজিক সংগঠন আলোর পথে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জাহেদ ফারহান ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে সোমবার (৯ মার্চ) উপজেলার পিয়াইপুর জামে মসজিদে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় আলেম-ওলামা, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

পিয়াইপুর নূরানী জামে মসজিদের সাধারণ সম্পাদক মাওলানা মো. মুহিব্বুর রহমানের সভাপতিত্বে আলোর পথে সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক লিমন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহেদ ফারহান ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি জাহেদ আহমদ ফারহান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা কুতবুল আলম, পিয়াইপুর নূরানী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. রফিক আহমদ, বীরশ্রী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য সায়াদ আহমদ, বীরশ্রী ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল আহমদ,বীরশ্রী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নিজাম ওয়াজেদ,সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আল মামুন কয়ছর,ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসার শিক্ষক মাওলানা মো. ইমদাদুর রহমান, বরকতপুর দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা আবু সায়ীদ মো. আশিক এবং আব্দুল কুদ্দুস মহিলা হিফজ ইবতেদায়ী মাদরাসার শিক্ষক হাফিজ মাওলানা ইমরান আহমদ।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন,মাসুম-বাজার ব্যবসায়ী’র সাধারন সম্পাদক সেবুল আহমদ ব্যবসায়ী ফারুক আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আহসান হাবিব লায়েক,সাংবাদিক আজাদুর রহমান আজাদ,সাংবাদিক ছায়ফুর রহমান,সাংবাদিক আমজাদ আহমদ,সাংবাদিক কয়েছ আহমদ,খছরুল আলম মধু,রিয়াজ উদ্দিন,সুলতান আহমদ,জামিল আহমদ,হেলাল আহমদ,বেবুল আহমদ,জাবের আহমদ,মিজান আহমদ,রাজু আহমদ,তারেক আহমদ ও আলোর পথে সমাজ কল্যাণ সংস্থার সদস্য বৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইফতার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা