সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঐতিহ্য হারাচ্ছে গলাচিপা: এবার হচ্ছে না কাঙ্ক্ষিত বৈশাখী মেলা রাঙামাটিতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরাতে বিক্ষোভ সমাবেশে গোমস্তাপুরে জ্ঞানচক্র একাডেমি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। গাজীপুরে স্ত্রীর লাশ ঘরে রেখে তালাবন্ধ করে পালিয়েছেন স্বামী শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ছড়াল কক্সবাজার জেলা পুলিশ কুষ্টিয়ায় মাজার ভাঙচুরের পর অগ্নিসংযোগ পীর নিহত চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: সীমান্ত নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের ওপর জোর ঝিনাইদহে নবনিযুক্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত,

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আসাদুজ্জামান আসাদ ‌ স্টাফ রিপোর্টার:-

চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশ, চুয়াডাঙ্গার আয়োজনে আজ ১৫ মার্চ ২০২৬ খ্রিঃ তারিখ বেলা ০২:৩০ ঘটিকায় সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম এঁর সভাপতিত্বে ফেব্রুয়ারি/২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ফেব্রুয়ারি/২০২৬ মাসে সংঘটিত বিভিন্ন অপরাধের সার্বিক চিত্র পর্যালোচনা করা হয়। এসময় মামলা তদন্তের অগ্রগতি অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম ওয়ারেন্ট তামিল গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, দস্যুতা ও ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমন এবং অপরাধীদের গ্রেফতার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার মহোদয় অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গুরুত্বপূর্ণ সড়কসমূহে পুলিশি টহল বৃদ্ধি যানজট নিরসন বিভিন্ন ব্যাংক বীমা প্রতিষ্ঠান ও মার্কেটসমূহে বাড়তি নজরদারি জোরদার করার নির্দেশনা প্রদান করেন। অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন জনাব জামাল আল নাসের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব অনির্বাণ দাস, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) চুয়াডাঙ্গাসহ অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা