শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় মিরপুরের ইব্রাহিমপুরে রাজউকের অনুমোদন ছাড়াই চারতলা ভবন নির্মাণের অভিযোগ নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, সেপটিক ট্যাংক ও অনুমোদিত নকশা—নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের আতঙ্ক মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক

চাচড়া ইউনিয়নে সুশৃঙ্খলভাবে সমুদ্রগামী জেলেদের মাঝে চাল বিতরণ: দৃষ্টান্ত স্থাপন করল নৌবাহিনী

মো: জিহাদ

তজুমদ্দিন, উপজেলা প্রতিনিধি।

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার ৪ নং চাচড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আজ ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সমুদ্রগামী জেলেদের মাঝে জনপ্রতি ১৪.৯৮০ কেজি করে চাল বিতরণ কর্মসূচি অত্যন্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে।
বিগত সময়ে চাল বিতরণ নিয়ে আইনশৃঙ্খলা অবনতি ও বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় বাংলাদেশ নৌবাহিনী তজুমদ্দিন কন্টিনজেন্টের পক্ষ থেকে লেফটেন্যান্ট আবিদুল ইসলামের নেতৃত্বে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুরো কার্যক্রমে তজুমদ্দিন থানা পুলিশ ও নৌবাহিনী যৌথভাবে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এ সময় উপস্থিত ছিলেন চাচড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তজুমদ্দিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সেলিম মিয়া, ইউনিয়ন পরিষদের সচিব মো. শিরান, বন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
জেলেদের অনেকেই জানান, এত সুশৃঙ্খলভাবে চাল বিতরণের চিত্র আগে কখনো দেখেননি। নৌবাহিনীর উপস্থিতি ও পরিচালনার কারণে কোনো বিশৃঙ্খলা ছাড়াই তারা সহায়তা গ্রহণ করতে পেরেছেন। তারা দাবি করেন, ভবিষ্যতে যেন এভাবেই মানবিক সহায়তা বিতরণ করা হয়, এটি একটি ভালো উদাহরণ হয়ে থাকবে।
চাল বিতরণকে ঘিরে পুরো এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও সন্তুষ্টি লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা