সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনামঃ
বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা চাই,মোহাম্মদ ,নুরুল ইসলাম নয়ন এমপি, ভোলা -৪ ঝিনাইদহে হোটেল ‘আল রিজিক’ এর শুভ উদ্বোধন পর্নোগ্রাফি আইনের মামলায় কর্ণফুলীতে নাঈম উদ্দিন নামের এক ব্যক্তি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়মের, নিউজ প্রকাশের পরে পরিদর্শনে এমপি ডাঃ মিজানুর রহমান। সাতক্ষীরার প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত সুন্দরবনে বন বিভাগের অভিযানে ১৫০ কেজি চিংড়ি মাছসহ নৌকা আটক শম্ভুপুর ইউনিয়নের শিবপুর ১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের অবহেলায় চরম দুর্ভোগ: দ্রুত রাস্তা সংস্কারের দাবি এলাকাবাসীর সমাজসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন সাংবাদিক নার্গিস

চাকরির পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে ব্যাংক কর্মকর্তা

মোঃ মেরাজুল ইসলাম,রংপুর প্রতিনিধি :

খাদ্য বিভাগের উপ-পরিদর্শক পদের পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে রংপুরে গোলাম রব্বানী নামে এক ব্যক্তি ধরা পড়েছেন। পরে তাকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৫ অক্টোবর) রংপুর সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী।

দণ্ডপ্রাপ্ত গোলাম রব্বানী জনতা ব্যাংক রংপুর করপোরেট শাখার কর্মকর্তা। তার বাড়ি রংপুরের পীরগঞ্জের টিওরমারী গ্রামে। তিনি ওই কেন্দ্রের রাহাদুজ্জামান সুজন নামে এক পরীক্ষার্থীর প্রক্সি হিসেবে অংশগ্রহণ করেছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী জানান, পরীক্ষায় প্রক্সি হিসেবে অংশগ্রহণ করায় গোলাম রব্বানী নামে এক ব্যক্তিকে আটক করে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া পরীক্ষার্থী রাহাদুজ্জামান সুজনকে বহিষ্কার করা হয়েছে। তিনি খাদ্য বিভাগের আর কোনো পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

প্রসঙ্গত, শনিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত খাদ্য অধিদপ্তরের চতুর্থ পর্যায়ের উপ-খাদ্য পরিদর্শক পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়। রংপুরে ৪৬টি কেন্দ্রে ৫০ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থী এতে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা